Home / উদ্যোগ / একটি রূপসী নদী : শুঁটকি
একটি রূপসী নদী : শুঁটকি
SHUTKI+RIVER+IN+HABIGANJ+mbd

একটি রূপসী নদী : শুঁটকি

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
প্রতিবেদন । ০৫ মে ২০১৯ । ২২ বৈশাখ ১৪২৬

বাংলাদেশ নদীমাতৃক দেশ। ছোট-বড় শত শত নদী জালের মত ছড়িয়ে রয়েছে এ দেশ জুড়ে। নদীগুলোই এ দেশের প্রাণ। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ধলেশ্বরী, করতোয়া, সুরমা, তিস্তা, আড়িয়াল খাঁ, বংশী, ডাকাতিয়া, কীর্তনখোলা, কুমার, কুশিয়ারা, ঘাঘট, কংস, মাতামুহুরী, সাঙ্গু, যমুনেশ্বরী, চিত্রা, গড়াই, দুধকুমার, মহানন্দা আরো যে কত বিচিত্র সুন্দর নাম। নাম না জানা নদীও রয়েছে এ দেশে।

তবে ব্যতিক্রম নামের একটি নদী হলো শুঁটকি নদী। খালের মতো সরু বলে এমন নামকরণ হয়েছে কিনা বলা মুশকিল। তবে নামটা বিদঘুটে শোনালেও শুঁটকি নদীর শীর্ণ ধারা দেখতে কিন্তু ভারি সুন্দর। শুকনো মৌসুমে এ নদীর পানি যত কমে এর রূপ যেন ততই বাড়ে।

নদীনির্ভর মানুষের জীবন-জীবিকার রসদ যোগানো শুঁটকি নামের এ নদী বইছে হবিগঞ্জ জেলার বানিয়াচং জনপদের বুক চিরে।

পর্যাপ্ত মাছ থাকায় এ নদীতে জেলেদের আনাগোনা বেশি। প্রতিবছর জেলেরা লিজ নিয়ে এখান থেকে ছোট-বড় নানান জাতের মাছ ধরে থাকেন। নদীর দু’পারের বিস্তীর্ণ প্রান্তর বর্ষায় হয়ে ওঠে গুল নামের হাওর আর শুকনো মৌসুমে গবাদি পশুর চারণ ভূমি।

বানিয়াচং থানা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে এ নদীর ধারা গেছে পূর্ব থেকে পশ্চিমে। ভরা বর্ষার সময়টা বাদ দিলে শুঁটকি বেশ শান্তশিষ্ট নদী। মানুষজনের ভিড়ভাট্টা তেমন একটা না থাকায় জলের প্রাণীদের জন্য এই নদী অভয়ারণ্য। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হয় নদীজীবী মানুষের জীবন আর শুঁটকি নদী মিলেমিশে বইছে যেন একই ধারায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.