Home / খেলা / সিলেটের লক্ষ্য হ্যাট্টিক : জয়ের সন্ধানে রাজশাহী
bpl+logo+mbd

সিলেটের লক্ষ্য হ্যাট্টিক : জয়ের সন্ধানে রাজশাহী

মাস্টারি বিডি ডটকম ।
সিলেট । ০৬ নভেম্বর ২০১৭ । ২২ কার্তিক ১৪২৪

এক দিনের বিরতি শেষে আগামীকাল মঙ্গলবার থেকে আবারো শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে সিলেট পর্বের শেষ অংশ। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭ টায় মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্স ও গত আসরের রানার-আপ রাজশাহী কিংস।

ইতোমধ্যে নিজেদের প্রথম দু’টি ম্যাচে জয় পেয়েছে সিলেট। তাই টানা তৃতীয় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে সিলেট। নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় প্রথম জয়ের সন্ধানে মাঠে নামবে রাজশাহী।

নিজেদের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা চমৎকার ছিলো নাসিরের দলের। গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে এক কথায় উড়িয়ে দেয় তারা। দুই ওপেনার শ্রীলংকার উপুল থারাঙ্গা ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারের উদ্বোধনী জুটিতে ১২৫ রানের কল্যাণে ৯ উইকেটে ম্যাচ জিতে সিলেট।

এরপর তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার ভিক্টোরিয়ান্সকে ৪ উইকেটে হারায় সিলেট। শেষ ওভারে উইকেটরক্ষক নুরুল হাসানের ১টি করে ছক্কা ও চারে শেষ মুহূর্তে ম্যাচ জয়ের স্বাদ নেয় সিলেট। তাই নিজেদের মাঠে টানা দুই জয়ে বেশ ফুরফুরা মেজাজেই রয়েছে নাসিরের নেতৃত্বাধীন দলটি। ফলে হ্যাট্টিক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে সিলেট। এমনটা বলার অপেক্ষা রাখে না।

নিজেদের প্রথম ম্যাচে মাশরাফির রংপুর রাইডার্সের কাছে ৬ উইকেটে হার মানে রাজশাহী। তাই এবারের আসরে প্রথম জয়ের স্বাদ নেয়ার জন্যই মাঠে নামবে ড্যারেন সামির দল। প্রথম ম্যাচে বোলাররা নিজেদের মেলে ধরতে পারেনি। কারন ফিল্ডিং-এ বেশ কয়েকটি ক্যাচ ফেলেছে রাজশাহীর ফিল্ডাররা। তাই বোলারদের পাশাপাশি ফিল্ডারদের পারফরমেন্সের উপর নির্ভর করবে রাজশাহীর ভাগ্য। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2626 2222

বয়কটের হুমকি দিয়ে বিশ্বকাপের দল দিলো পাকিস্তান!

ঢাকা, সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ মাসস বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে আসর বয়কটের হুশিয়ারী দেয়ার একদিন পার …

Leave a Reply

Your email address will not be published.