Home / উদ্যোগ / স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার যাচ্ছেন এমাসেই
asaduzzaman+khan+kamal+minister+mbd

স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার যাচ্ছেন এমাসেই

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৯ অক্টোবর ২০১৭ । ২৪ আশ্বিন ১৪২৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমার সরকারের সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে আলোচনার জন্য চলতি মাসে মিয়ানমার সফর করবেন।

এব্যাপারে তিনি বলেন, ‘আমি এ মাসেই মিয়ানমার সফরে যাব বলে আশা করছি। মিয়ানমারে আমাদের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফরের এজেন্ডা নির্ধারণ করছেন।’

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় চোরাচালান কমিটির ৫৯তম বৈঠক শেষ তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের যত শিগগিরই সম্ভব প্রত্যাবাসনই হবে আলোচনার প্রধান এজেন্ডা।
তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশে অবস্থানরত সকল রোহিঙ্গাকে সফলভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে চাই।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার সকল রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের আওতায় নিয়ে আসার জন্য শিবির স্থাপন করেছে। সেনাবাহিনী, পাসপোর্ট ডাইরেক্টোরেট, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সংগঠন এতে কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ইতোমধ্যেই বাংলাদেশে ৯১ হাজার ৪শ’ ২৩ রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রতিদিন প্রায় নয় হাজার রোহিঙ্গাকে এই পদ্ধতিতে নিবন্ধন করা হচ্ছে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.