Home / জাতীয় / চুক্তিভিত্তিক নিয়োগে এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন
26255

চুক্তিভিত্তিক নিয়োগে এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস

আরও এক বছর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী থাকছেন মো. বেলাল হোসেন। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‌‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী ভোগ না করা অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বেলাল হোসেন এই নিয়োগ পেয়েছেন। তাকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে।

চলতি বছরের ১৪ জানুয়ারি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বেলাল হোসেন প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব নেন। গত ১০ ফেব্রুয়ারি তিনি প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পান। এরপর গত ১৯ জুলাই তাকে গ্রেড-১ দেওয়া হয়।

আগামী ৩১ আগস্ট তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

22261111

জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

২২ নভেম্বর ২০২৬ মাসস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের …