Home / জাতীয় / রাষ্ট্রপতি জন্মজেলা কিশোরগঞ্জে
abdul-hamidpresidentmbd-1

রাষ্ট্রপতি জন্মজেলা কিশোরগঞ্জে

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ২৪ সেপ্টেম্বর ২০১৮ । ০৯ আশ্বিন ১৪২৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ দিনের সফরে আজ কিশোরগঞ্জ গিয়ে পৌঁছেছেন। তিনি সেখানে অবস্থানকালে জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিবেন।

রাষ্ট্রপতি আজ সোমবার থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ সফর করবেন। তিনি সফরকালে জেলার অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

রাষ্ট্রপতি গত ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর কিশোরগঞ্জের প্রত্যন্ত এলাকায় নিজ গ্রামে এটি তাঁর দ্বিতীয় সফর।

রাষ্ট্রপতিকে বহনকারি হেলিকপ্টারটি আজ দুপুর দুইটায় জেলার অষ্ট্রগ্রাম উপজেলার হেলিপ্যাডে অবতরণ করলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ফুলের তোড়া দিয়ে তাঁকে অর্ভ্যথনা জানান।

রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

বিকেলে অষ্ট্রগ্রাম উপজেলা খেলার মাঠে এক জনসমাবেশে রাষ্ট্রপতির যোগ দেন। আজ সন্ধ্যায়এখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে তাঁর মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ শুক্রবার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে তাঁর পৈত্রিক বাড়ির পাশে অবস্থিত মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি মসজিদের সামনে অবস্থিত তাঁর পিতা মরহুম মো. তায়েবউদ্দিন ও মাতা মরহুমা তমিজা খাতুনের কবরে ফাতেহা পাঠ করবেন।
রাষ্ট্রপতি শুক্রবার বিকেলে ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.