Home / উদ্যোগ / প্রধানমন্ত্রীকে চিঠি লিখবে শিশুকিশোরেরা
pm+hasina+mbd-4

প্রধানমন্ত্রীকে চিঠি লিখবে শিশুকিশোরেরা

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ২৪ সেপ্টেম্বর ২০১৮ । ০৯ আশ্বিন ১৪২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উদযাপন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বালাদেশ শিশু একাডেমি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শিশু-কিশোরদের মধ্যেকার ছবি আঁকার আর্টক্যাম্প এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর শিশুকিশোরদের চিঠি লেখা। হাসুমণি পাঠশালার সাথে যৌথভাবে আর্টক্যাম্প আয়োজন করছে শিশু একাডেমি।

আজ সোমবার শিশু একাডেমির পরিচালক ও শিশু সাহিত্যিক আনজির লিটন সংবাদমাধ্যমকে এই সব তথ্য জানান।

লিটন জানান, ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় ঢাকায় শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘আর্টক্যাম্প’। এতে ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের ৪র্থ থেকে দশম শ্রেণির শিশুকিশোররা অংশ নিয়ে ছবি আঁকবেন। ছবি আঁকার বিষয় থাকবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আঁকা এবং মুক্তিযুদ্ধের ছবি আঁকা। তিনি জানান, শিশুদের আঁকা ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে একাডেমির পক্ষ থেকে।

shishu+academi+mbd

ছবি আঁকার আর্টক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। এতে শিশু একাডেমির চেয়ারম্যান ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন উপস্থিত থাকবেন।

এ ছাড়া শিশু একাডেমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে আয়োজন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিশুকিশোরদের চিঠি লেখা। ঢাকাসহ সারাদেশের ৪র্থ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখার সুযোগ পাচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে চিঠি ঢাকার শিশু একাডেমিতে পাঠাতে বলা হয়েছে।

শিশুদের লেখা এই চিঠি থেকে বাছাই করে ৭১টি চিঠি নিয়ে শিশু একাডেমি প্রকাশ করবে ‘প্রধানমন্ত্রীকে লেখা চিঠির ঝাঁপি’ শীর্ষক একটি পুস্তক । চিঠি ‘পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি, দোয়েল চত্বর সড়ক, শাহবাগ, ঢাকা–১০০০ বাংলাদেশ’ এই ঠিকানায় পাঠাতে হবে।

প্রধানমন্ত্রীকে চিঠি লেখার জন্য শিশুকিশোরদের আহবান জানিয়ে শিশু একাডেমি থেকে বলা হয়েছে, ‘তোমাদের ভাল থাকার রঙিন দিনগুলোর কথা জানিয়ে চিঠি লেখো প্রধানমন্ত্রীর কাছে এবং জানাও তোমার অনুভূতির কথা ’।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.