Home / আন্তর্জাতিক / মুখোমুখি ট্রাম্প-পুতিন
trump+putin+meeting+mbd

মুখোমুখি ট্রাম্প-পুতিন

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ৭ জুলাই ২০১৭ । ২৩ আষাঢ় ১৪২৪

প্রথমবারের মতো মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  আজ শুক্রবার দুপুরে জার্মানির হামবুর্গে জি২০ সম্মেলনের শুরুতে তারা করমর্দন করেন। পরে ক্ষমতাধর দেশের এই দুই নেতা দীর্ঘ বৈঠকে যোগ দেন।

তারা বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে রাশিয়ার অনধিকার চর্চা নিয়ে দুই দেশের খারাপ হওয়া সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করা হবে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, সিরিয়া, ইউক্রেন ও মার্কিন নির্বাচন ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে, তা পুনরুদ্ধার করতে চান ট্রাম্প ও পুতিন।

এর আগে বৈঠকের বিষয়ে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো জানায়, এর ব্যাপ্তি এক ঘণ্টা হতে পারে। পরে কিছু সংবাদমাধ্যম জানায়, সেটির ব্যাপ্তি আধা ঘণ্টাও হতে পারে। বৈঠকে উভয় দেশের প্রেসিডেন্ট সিরিয়া ও ইউক্রেন ইস্যুর ওপর গুরুত্ব আরোপ করবেন বলে আশা করা হয়।

গত বৃহস্পতিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে দেওয়া এক ভাষনে রাশিয়াকে ইউক্রেনসহ বিশ্বের অন্যান্য দেশে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।

এর আগে, জি২০ সম্মেলন সামনে রেখে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জার্মানি। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৭৬ পুলিশ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ এই আন্দোলন আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.