Home / অর্থনীতি / লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ কোটি টাকার বেশি রাজস্ব আদায় বেনাপোল বন্দরে
castom+benapol+mbd

লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ কোটি টাকার বেশি রাজস্ব আদায় বেনাপোল বন্দরে

মাস্টারি বিডি ডটকম
বেনাপোল । ৭ জুলাই ২০১৭ । ২৩ আষাঢ় ১৪২৪

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমসে গত চার অর্থবছরে রাজস্ব ঘাটতির পর ২০১৬-১৭ অর্থবছরে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের ২০১৬-১৭ অর্থবছরে লক্ষ্যমাত্রার ৩ হাজার ৭শ’ ৬০ কোটি ৩০ লাখ টাকার বিপরীতে বছর শেষে ৩ হাজার ৮শ’ ৫ কোটি ৭০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে বেনাপোল কাস্টমস হাউজ- যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ কোটি ৪০ লাখ টাকা বেশি।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বর্তমান সরকারের আমলে বেনাপোল বন্দরে সবচেয়ে বেশি অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। কিন্তু সে উন্নয়নও প্রয়োজনের তুলনায় অনেক কম, যা আমদানি-রফতানি বাণিজ্যে মারাত্মক বাধা সৃষ্টি করছে। আরও উন্নয়ন হলে বর্তমানে যে রাজস্ব আসছে তার দ্বিগুণ আসবে বলে আশা করেন তিনি।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক জানান, দিন-দিন আমদানি পণ্যের শুল্ককর বাড়ানো হচ্ছে। এতে বৈধভাবে আমদানি কমে বাড়ছে পাচার। অনেকে এ বন্দর ছেড়ে অন্য বন্দরে চলে যাচ্ছে। শুল্ককর স্বাভাবিক পর্যায়ে রাখা হলে বৈধ পথে আমদানি বাড়বে। বৃদ্ধি পাবে রাজস্ব আয়।

বেনাপোল কাস্টমস কমিশনার শওকাত হোসেন বলেন, চার বছর পরে ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। রাজস্ব আয়ে সব ধরনের চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। অবৈধভাবে পাচারের সময় পণ্য আটক করে সেই পণ্যের শুল্ক রাজস্বে যোগ করা হয়েছে। অপরাধীদের আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

1 4 26 33

পলিশেডে টমেটো চাষ, সম্ভাবনা দেখালেন গোলাপগঞ্জের শাহজাহান

ঢাকা, বুধবার ০১ এপ্রিল ২০২৬ মাসস ঋতুর হিসাব বদলে দিয়ে গ্রীষ্মকালেই শীতকালীন সবজি চাষ—এ যেন এক …

Leave a Reply

Your email address will not be published.