Home / উদ্যোগ / বান্দরবানে পর্যটনের ওপর মতবিনিময়
bandarban+tourisum+mbd

বান্দরবানে পর্যটনের ওপর মতবিনিময়

মাস্টারি বিডি ডটকম ।
বান্দরবান । ০৯ জানুয়ারি ২০১৮ । ২৬ পৌষ ১৪২৪

বান্দরবান জেলায় সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার পর্যটন বিষয়ক এক মতবিনিময় সভা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা, পৌর মেয়র ইসলাম বেবী, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আরাফাত, সেনা রিজিয়ন কর্তপক্ষের কর্মকর্তাসহ জেলা হোটেল-মোটেল মালিক সমিতি, যানবাহন মালিক সমিতি, জনপ্রতিনিধি এবং মিডিয়া কর্মীরা।

এ মতবিনিময় সভায় বক্তারা বলেন, বান্দরবান জেলায় পর্যটন স্পটসমূহ যাতে পর্যটকদের আকর্ষণ বাড়ায়, সুযোগ সুবিধা এবং নিরাপত্তার ক্ষেত্রে সমূহ সুবিধা নিশ্চিত করা যায় সেই বিষয়ে সকল মহলকে এগিয়ে আসতে হবে। পর্যটন নীতিমালা ও জেলা প্রশাসনের নির্দিষ্ট করা গাইডলাইন অমান্যকারী আবাসিক হোটেল ও খাবার হোটেলগুলোর লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

bandarban+mbd

সভায় হোটেল-মোটেল এবং রেস্টুরেন্টসমূহে ভোক্তাদের কাছে বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ এবং যানবাহনসমুহে তালিকা অনুযায়ী ভাড়া আদায় এবং আবাসিক হোটেলসমূহে জরুরি চিকিৎসা সেবাদানের জন্যে ফার্স্ট এইড বক্স রাখার ওপর বিশেষ নজরদারীর কথাও বলেন বক্তারা।

মতবিনিময় সভায় জেলা সদরের রেইচা,থানচির বলিপাড়া, বান্দরবান সদরের ওআইজংশন এবং ডলুপাড়ায় নিরাপত্তার বাহিনীর স্থাপিত চেকপোস্টে পর্যটকসহ স্থানীয়দের যাতায়াতের ক্ষেত্রে কথিত চেকিংয়ের নামে নানামুখী হয়রানির বিষয়ে বেশ কটি অভিযোগ তোলা হয়। জেলা প্রশাসক নিরাপত্তা চেকপোস্ট স্পটে যাত্রী হয়রানি বন্ধ এবং চেকিং কাজ দ্রুততর সময়ের মধ্যেই সম্পন্ন করা হয়, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়ার কথা বলেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 25 25 11

ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত টাঙ্গাইল শাড়ি

ঢাকা, সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ মাসস ঢাকা থেকে কিছুটা দূরে টাঙ্গাইলের বিভিন্ন কারখানায় তাঁতের শব্দে এলাকা …

Leave a Reply

Your email address will not be published.