Home / জাতীয় / এক বছর পর জাপানে যাচ্ছে বিমানের ফ্লাইট
26 7 2026 8888866

এক বছর পর জাপানে যাচ্ছে বিমানের ফ্লাইট

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | মাসস

এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা থেকে জাপানের নারিতা রুটে সরাসরি ফ্লাইট ফের চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২৬ জুলাই) রাতে পুনরায় যাত্রা শুরু করবে জাপানগামী এই ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই ফ্লাইটের উদ্বোধন করবেন বলে এক বার্তায় নিশ্চিত করেছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ফ্লাইটটি রাত ২টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

এ উপলক্ষে রোববার রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপস্থিত থেকে ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে বিমানের উড়োজাহাজ জাপানের উদ্দেশে যাত্রা করবে।

বিমান সূত্র জানায়, অপারেশনাল ও বাণিজ্যিক নানা চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। প্রায় ১৩ মাস বন্ধ থাকার পর আবারও এ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা-নারিতা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে পর্যাপ্ত যাত্রী ও বাণিজ্যিক সক্ষমতার চ্যালেঞ্জের কারণে পরবর্তীতে রুটটির কার্যক্রম আবার স্থগিত করা হয়।

ঢাকা-নারিতা রুটটি বাংলাদেশ ও জাপানের মধ্যে একমাত্র সরাসরি আকাশপথ। সংশ্লিষ্টরা মনে করছেন, ফ্লাইটটি পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা এবং ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও ভ্রমণকারীরাও সরাসরি বিমান যোগাযোগের সুবিধা পাবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

22 7 2026 111112

ভিডিওকাণ্ডে জামায়াত থেকে গাজী নজরুল ইসলাম বহিষ্কার

বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | মাসস তরুণীর সঙ্গে ভিডিও ভাইরালের পর সাতক্ষীরা-৪ …