
মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ৩০ জুলাই ২০১৯ | ১৫ শ্রাবণ ১৪২৬
বাংলাদেশে একে বলা হয় ‘টাইম ফুল’। কারণ এটি বিশেষ সময়ে ফুটে থাকে।
এটি আর্জেন্টিনা, ব্রাজিলের দক্ষিণাঞ্চল, উরুগুয়ে এবং প্রায় সময় বাগানে চাষ করা হয়। এর আরো অনেক নাম আছে।

এদের মধ্যে উল্লেখযোগ্য রোজ মস, এগারটার ফুল, মেক্সিকান গোলাপ, মস রোজ, ভিয়েতনামের গোলাপ, সূর্য গোলাপ, পাথর গোলাপ, এবং মস রোজ পার্সলে।

পাকিস্তানে একে গুল দোপেহেরি বলা হয়। যার অর্থ বিকেল বেলার ফুল। কারণ এটি বিকেলেই সুন্দর প্রস্ফুটিত হয়। আবার বাংলাদেশে একে বলা হয় টাইম ফুল। কারণ এটি বিশেষ সময়ে ফুটে থাকে। এছাড়া স্থান ভেদে একে বিভিন্ন নামে ডাকা হয়।

অনেক চাষিই এটি চাষ করে থাকেন বিশেষ করে এর বিভিন্ন রঙের জন্য যা সৌন্দর্য বর্ধন করে। এ ফুলের জন্য পর্যাপ্ত সূর্যালোকের প্রয়োজন এবং মাটিতে পরিমিত পানি প্রয়োজন।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম