Home / ফটো গ্যালারি / কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র
Kalo+megher+vela+mbd-৫

কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র

Kalo+megher+vela+mbd-7

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন | ঢাকা | ২৯ জুলাই ২০১৯ | ১৪ শ্রাবণ ১৪২৬

কবি নির্মলেন্দু গুণের ‘কালো মেঘের ভেলা’ উপন্যাস অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন তার মেয়ে মৃত্তিকা গুণ। চলচ্চিত্রের নামকরণও করা হয়েছে ‘কালো মেঘের ভেলা’।

Kalo+megher+vela+mbd-4

চলচ্চিত্রটি শুক্রবার মুক্তি পেয়েছে বড়পর্দায়। রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। মৃত্তিকা গুণ প্রাথমিকভাবে সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য আকারে চলচ্চিত্রটি নির্মাণ করলেও তৃপ্ত হতে পারেননি। বাবার উপন্যাসকে চলচ্চিত্রে পূর্ণাঙ্গ রূপ দিতেই চলচ্চিত্রটিকে পূর্ণদৈর্ঘ্যে রূপান্তর করেন মৃত্তিকা।

Kalo+megher+vela+mbd-10

প্রসঙ্গক্রমে নির্মাতা মৃত্তিকা গুণ বলেন, ‘সরকারের অনুদানে চলচ্চিত্রটিকে স্বল্পদৈর্ঘ্য আকারে নির্মাণ করেছিলাম। কিন্তু এক ধরনের অতৃপ্তি কাজ করছিল নিজের মধ্যে। মনে হচ্ছিল, এটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে পূর্ণদৈর্ঘ্য আকারেই নির্মাণ করতে হবে।

Kalo+megher+vela+mbd-2

সেই চিন্তা থেকেই সরকারের অনুদানের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়ন থেকে চলচ্চিত্রটিকে পূর্ণদৈর্ঘ্য আকারে দর্শকের সামনে উপস্থাপন করলাম।’

Kalo+megher+vela+mbd

‘কালো মেঘের ভেলা’ দুখু নামের ছিন্নমূল এক বালকের জীবনচিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুক হোসেন। চলচ্চিত্রটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে নেত্রকোণার বারহাট্টায় কবি নির্মলেন্দু গুণের গ্রাম কাশবনে।

Kalo+megher+vela+mbd-6

এছাড়া কমলাপুর, পুবাইল, তেজগাঁও বস্তিতে অবশিষ্ট শুটিং হয়।

Kalo+megher+vela+mbd-11

নিজের প্রথম চলচ্চিত্রের বড়পর্দায় মুক্তি প্রসঙ্গে মৃত্তিকা বলেন, ‘আমি খুবই উত্তেজনা অনুভব করছি। আশা করছি, দর্শক চলচ্চিত্রটি উপভোগ করবেন।’ সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.