Home / উদ্যোগ / পূর্বাচলে নির্মিত হবে ৭১ তলা টুইন টাওয়ার : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
engmosharrafhossainministermbd-ok-ok

পূর্বাচলে নির্মিত হবে ৭১ তলা টুইন টাওয়ার : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা। ১৯ ডিসেম্বর ২০১৬ । ০৫ পৌষ ১৪২৩

স্বাধীনতার প্রতীক হিসেবে পূর্বাচলে ৭১ তলাবিশিষ্ট আইকনিক জোড়া (টুইন) টাওয়ার নির্মাণ করা হবে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘স্টিল স্ট্রাকচার : নিউ এরা ইন ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা কেন্দ্র ও স্টিল স্ট্রাকচার ম্যানুফেকচারিং অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

এ ব্যাপারে শিগগিরই দরপত্র আহ্বান করা হবে উল্লেখ করে গণপূর্তমন্ত্রী বলেন, মাটি পরীক্ষা করে বাস্তবসম্মত ফলাফল পাওয়া গেলে সেখানে আরেকটি ১৪২তলা ভবন নির্মাণ করা হবে। এ জন্য প্রয়োজনীয় জমি সংরক্ষণ করা আছে।

মন্ত্রী বলেন, স্টিল স্ট্রাকচার ভবনের স্থায়িত্ব বাড়ায় এবং নির্মাণকাজের সময়ও কম লাগে। গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামে জাতীয় রাজস্ব বোর্ডের ৪০তলা ভবন নির্মাণ করছে উল্লেখ করে তিনি বলেন, এর প্রাথমিক কাজ শেষ হয়েছে। এ ভবনটি স্টিল স্ট্রাকচারে করা যায় কি না সে বিষয়ে স্থপতি এবং প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হবে।

ইঞ্জিনিয়ার মোশাররফ পূর্বাচলে প্রায় ৭০ হাজার ফ্ল্যাট নির্মাণ করার কথা তুলে ধরে বলেন, ৩০তলা অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের মাধ্যমে এসব ফ্ল্যাট করার চিন্তা রাজউকের রয়েছে। সম্ভব্যতা যাচাই করে এসব অ্যাপার্টমেন্ট ভবন স্টিল স্ট্রাকচারে ৫০তলা করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

মোশাররফ হোসেন বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে। দেশের এ অগ্রগতির সঙ্গে নগরায়নসহ প্রতিটি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

twintowarmbd-0

তিনি জানান, প্রতিটি সুউচ্চ ভবনে নিজস্ব স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বাধ্যতামূলক করার বিষয়ে এরই মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নতুন ভবনগুলোতেও এ ব্যবস্থা রাখা হচ্ছে।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মেসবাহুর রহমান টুটুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আইইবি ঢাকা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান কাজী খাইরুল বাসার, স্টিল স্ট্রাকচার ম্যানুফেকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বক্তৃতা করেন।

ইংল্যান্ড, নরওয়ে ও ভারতের ৩ জন বিশেষজ্ঞ দিনব্যাপী এ সেমিনারে স্টল স্ট্রাকচার সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপন করেন।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.