Home / জাতীয় / বিজয়ের মাসে ভোলায় ৪০ মুক্তিযোদ্ধা সংবর্ধিত
volamuktijodhambd

বিজয়ের মাসে ভোলায় ৪০ মুক্তিযোদ্ধা সংবর্ধিত

মাস্টারি বিডি ডটকম
ভোলা । ১৯ ডিসেম্বর ২০১৬ । ০৫ পৌষ ১৪২৩

ভোলায় মহান বিজয়ের ৪৬ বছর পদার্পণ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে আজ সোমবার দুপুরে পুলিশ লাইন মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় ৩০ মুক্তিযোদ্ধা, ২ মুক্তিযোদ্ধা সাংবাদিকসহ ৪০ জনকে এ সংবর্ধনা দেয়া হয়। সংবাদ বাসস-এর।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার দোস্ত মাহমুদ প্রমুখ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.