Home / বিনোদন / নাটক / নারী নাট্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা
jhinada+natto+mbd

নারী নাট্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

মাস্টারি বিডি ডটকম
ঝিনাইদহ । ২০ মে ২০১৭ । ০৬ জৈষ্ঠ্য ১৪২৪

‘সম্মুখে ছুটেছি বাধাহীন হয়ে, যুগের পৃষ্ঠে এঁকেছি আমরা বিজয়ের পদচিহ্ন’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ জেলায় শুক্রবার দিনব্যাপী নারী নাট্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে অংকুর নাট্য একাডেমী। সংবাদ বাসস-এর।

অংকুর নাট্য একাডেমীর আজীবন সদস্য মোসলেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রিয়াংকা গ্রুপের চেয়ারম্যান, নাট্যব্যক্তিত্ব সাইদুর রহমান সজল। অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস-এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নাট্যজন কামাল বায়েজিদ, চন্দন রেজা ও সাধনা আহমেদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক, এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা’র জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, অংকুরের সদস্য ইসাহাক আলী, বিশিষ্ট সমাজসেবক শওকত আকবর।

পরে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ৫০ জন নারী নাট্যকর্মীকে প্রশিক্ষণ প্রদান করেন নাট্যজন কামাল বায়েজিদ, চন্দন রেজা ও সাধনা আহমেদ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

11 12 1

‘নাটক কম করো পিও’ তিশাকে শাওন

ঢাকা, রবিবার ১০ আগস্ট ২০২৫ জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বর্তমানে পর্দায় সেভাবে দেখা না গেলেও …

Leave a Reply

Your email address will not be published.