…চাঁদে কীভাবে প্রাণী, উদ্ভিদ আর জীবাণু কীভাবে একই সঙ্গে পাশাপাশি সময় কাটাতে পারেন সেটা বুঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।…
মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম । ঢাকা । ২০ মে ২০১৭ । ০৬ জৈষ্ঠ্য ১৪২৪
আশ্চর্য হলেও সত্যি ঘটনা- কৃত্রিম চাঁদ বানিয়েছে চীন। আর এ খবরে এরই মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
চাঁদের মতই মাধ্যাকর্ষণ শক্তিসহ সব পরিবেশ বজায় রাখা হয়েছে এই নকল চাঁদে। এ খবর দিয়েছে চীনের সরকারি সংবাদসংস্থা সিনহুয়া।

সিনহুয়া জানিয়েছে, চাঁদে কীভাবে প্রাণী, উদ্ভিদ আর জীবাণু কীভাবে একই সঙ্গে পাশাপাশি সময় কাটাতে পারেন সেটা বুঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।
এরই মধ্যে ওই কৃত্রিম ‘চাঁদ’-এ ঢুকে পড়েছেন চার চীনা নাগরিক। সামনের দু’মাস ওখানে অবস্থান করবেন তাঁরা। যাঁদের মধ্যে রয়েছেন দুই নারীও।

প্রকৃত ঘটনা হচ্ছে, চাঁদে বসবাসের সম্ভাবনা নিয়ে গবেষণা করছেন একদল চীনা বিজ্ঞানী। চাঁদে তাদের অনেক দিন কাটাতে হবে। প্রায় ২০০ দিন সেখানে থাকবে দলটি। সে জন্যই নকল একটি চাঁদ তৈরি করেছেন তাঁরা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম