Home / জাতীয় / সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান
12 4 2026 11

সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬ মাসস

রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় সপরিবারে গিয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তারা শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যস্ত সূচির মাঝে কিছুটা সময় বের করে প্রধানমন্ত্রী তার স্ত্রী ও কন্যাকে নিয়ে নাটকটি দেখতে যান।

‘কবি চিতাবাঘ’ নাটকটির আয়োজন করে শিকড় চিলড্রেনস থিয়েটার। নওশিন আফরোজ বৃষ্টির গল্পে এবং হালিমা তুস সাদিয়া নিশার নির্দেশনায় নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস।নাটক দেখার শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিনয় করা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। তার কন্যা ও স্ত্রীও শিশুদের সঙ্গে কথা বলেন।
এর আগে গত ৩ এপ্রিল কন্যা জাইমা রহমানকে নিয়ে ধানমণ্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে একটি চলচ্চিত্র উপভোগ করেছিলেন তারেক রহমান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …