Home / উন্নয়ন / নাটোরে সিংড়া উপজেলা কমপ্লেক্স নির্মাণ সমাপ্ত
singra+upazila+complex+lged+work+mbd

নাটোরে সিংড়া উপজেলা কমপ্লেক্স নির্মাণ সমাপ্ত

মাস্টারি বিডি ডটকম
নাটোর । ২৮ জুন ২০১৭ । ১৪ আষাঢ় ১৪২৪

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে সিংড়া উপজেলা কমপ্লেক্স নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চার তলা বিশিষ্ট কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করে।

সিংড়া উপজেলা প্রকৌশলী হৃদয় চন্দ্র দাস জানান, বিদ্যমান উপজেলা পরিষদ ভবনের পাশেই নব নির্মিত ভবন খুব শিঘ্রই উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হবে।

সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক সংবাদমাধ্যমকে বলেন, নব নির্মিত কমপ্লেক্সে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন অফিস ইত্যাদিসহ উপজেলা পর্যায়ের অফিস থাকছে।

সম্প্রসারিত নতুন ভবনে দাপ্তরিক কাজ স্বাচ্ছন্দে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করে উপজেলা চেয়ারম্যান আরো বলেন, এতে জনসেবা প্রদানে গতিশীলতা আসবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আহসান সংবাদমাধ্যমকে জানান, আশা করা হচ্ছে শিঘ্রই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত কমপ্লেক্স উদ্বোধন করবেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

QIS

গ্রামীণ অবকাঠামোর রূপকার কামরুল ইসলাম সিদ্দিকের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশের গ্রামীণ অবকাঠামোর রূপকার, প্রাজ্ঞপ্রাণ প্রকৌশলী …

Leave a Reply

Your email address will not be published.