মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ জুন ২০১৭ । ১৪ আষাঢ় ১৪২৪
‘থাগস অব হিন্দুস্তান’ যশরাজ ফিল্মসের ব্যানারে নতুন সিনেমা । আমির খানের সিনেমা। এতে প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন অমিতাভ বচ্চন এবং আমির খান। আর তাদের সঙ্গে পর্দায় অংশ নেবেন ফাতিমা সানা শেখ।
সিক্রেট সুপারস্টার সিনেমার ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে আমির খান জানিয়েছিলেন, ভারত স্বাধীন হওয়ার আগে ব্রিটিশদের বিরুদ্ধে একটি গোষ্ঠীর ধ্বংসযজ্ঞের ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমার গল্প তৈরি হয়েছে।
এদিকে প্রোডাকশন হাউসের একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটিতে যে যুদ্ধ দেখানো হবে তা ভারতীয় সিনেমার ইতিহাসে আগে দেখা যায়নি। থাগস অব হিন্দুস্তান সিনেমায় বেশ কয়েকটি যুদ্ধের দৃশ্য রয়েছে। এর মধ্যে সমুদ্র যুদ্ধেরও দৃশ্য রয়েছে যেমনটা পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান সিনেমায় দেখা গেছে।
এ ছাড়া ভারতের স্বাধীনতার আগের ঘটনা হওয়ায় সিনেমায় কয়েকটি তলোয়ার দৃশ্যও রয়েছে। এদিকে সম্প্রতি বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি মুক্তির পর দর্শকদের চাহিদার অনেক পরিবর্তন হয়েছে, তাই নির্মাতারা তাদের সিনেমা বড় পরিসরে নির্মাণ করতে চাইছেন। তবে বিষয়গুলো বিবেচনা করে, প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস এবং অভিনেতা আমির খান আপাতত থাগস অব হিন্দুস্তান সিনেমার কাজ স্থগিত রাখার চিন্তা নিয়েছেন। কারণ তারা চিত্রনাট্য নিয়ে আরও কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম