ঢাকা, সোমবার ১১ নভেম্বর ২০২৪
জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে অনুষ্ঠেয় কপ২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজারবাইজানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এবার কপ-২৯ জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে।
জানা গেছে, বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম এবং সে কারণে বাকুতে বাংলাদেশ তার দাবিদাওয়া তুলে ধরবে।
আজারবাইজানের বাকুতে কপ২৯ জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী কারা হবেন জানতে চাইলে প্রেসসচিব শফিকুল আলম গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, ‘যতজন না নিলেই না, ততজনকেই নেওয়া হবে। এটি মনে হয়, নিউইয়র্ক সফরের চেয়েও কম হবে। আগের পতিত স্বৈরাচার ২৫০ জনের বেশি লোক নিয়ে বড় রকমের সফর করতেন। একটি সফরে যেসব লোককে থাকতে হয়, ততগুলো লোকই নেওয়া হবে এই সফরে। এটি আপনারা যাচাই করে দেখবেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম