স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ
Mastary Sangbad
নভেম্বর ১০, ২০২৪
জাতীয়, নির্বাচিত সংবাদ, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ, স্থানীয় সরকার
127 Views
ঢাকা, রবিবার ১০ নভেম্বর ২০২৪
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ ।
উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় পুনর্বন্টন করেছে অন্তবর্তী সরকার। রবিবার নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণের পর মন্ত্রণালয় পুনর্বন্টন করে সরকার। এতে নতুন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ।
তাঁর হাতে থাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেনকে। ফলে, এখন থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ।
আর উপদেষ্টা হাসান আরিফকে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
২০২৪-১১-১০