
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ৩১ জুলাই ২০১৮ । ১৬ শ্রাবণ ১৪২৫
কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র। ‘রাজাধিরাজ রাজ্জাক’ নামের এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন শাইখ সিরাজ। এর ব্যাপ্তি ৯০ মিনিট।

ঢাকার সিনেমার প্রাণপুরুষ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ২১ আগস্ট। এ উপলক্ষে আগামী ১৭ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় চ্যানেল আইতে প্রচার হবে তথ্যচিত্রটি।
রাজ্জাকের অকপটে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারের পাশাপাশি এক সময়ে তার কলকাতায় বেড়ে ওঠা বসতভিটার হালচাল, সেখানে অবস্থানরত জীবিত নিকটাত্মীয় এবং বন্ধু-বান্ধবের স্মৃতিচারণসহ রাজ্জাকের কালজয়ী দুর্লভ সিনেমার অংশ বিশেষ এবং গান এতে সংযোজন করা হয়েছে বলে জানালেন নির্মাতা শাইখ সিরাজ।

এ ছাড়াও নায়করাজকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার দীর্ঘ অভিনয় জীবনের সহশিল্পীবৃন্দ। এরমধ্যে সুচন্দা, কবরী, ববিতা অন্যতম।

প্রসঙ্গত, বড় পর্দার এই নায়কের ভক্তদের জন্য এটি সিনেমা হলে প্রদর্শনের পরিকল্পনাও করা হয়েছে। এর পাশাপাশি ফিল্ম আর্কাইভেও এটি সংরক্ষণ করা হবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম