Home / ফটো গ্যালারি / আমিরের বিকল্প জন আব্রাহাম?
amir+jhon+abraham+mbd-2

আমিরের বিকল্প জন আব্রাহাম?

মাস্টারি বিডি
ঢাকা । ০১ আগস্ট ২০১৮ । ১৭ শ্রাবণ ১৪২৫

সিক্যুয়েল নির্মিত হতে যাচ্ছে ব্লকবাস্টার মুভি ‘সারফারোশ’-এর।

এর প্রথম কিস্তি করেছিলেন আমির খান। আর দ্বিতীয় ‘সারফারোশ ২’-এর আমির খানের করা অজয় সিং রাথোরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন বলিউডের হ্যান্ডমাস হিরো জন আব্রাহাম।

amir+jhon+abraham+mbd-3

পরিচালক জন ম্যাথিউ মাথান এই ভূমিকায় জন আব্রাহামকে নিতে ভীষণ আগ্রহী। ভারতীয় গণমাধ্যম এরকমই সংবাদ পরিবেশন করেছে।

‘সারফারোশ’ ছবির কাহিনী নির্মিত হয়েছে নকশাল আন্দোলনের ওপর ভিত্তি করে।

সূত্রে জানা গেছে, জন আব্রাহামের সাথে পরিচালকের কথা অনেকদূর এগিয়েছে। যথারীতি ‘নকশাল মুভমেন্ট’ ও ‘রেড করিডর’কে উপজীব্য করেই সিক্যুয়েলের কাহিনি এগিয়েছে। প্রথমটি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই আবার শুরু হবে নতুন ছবির কাহিনী।

amir+john+mbd-2

অবশ্য পরিচালক জন ম্যাথিউ মাথান জনের কাস্টিংয়ের ব্যাপারে খুব একটা কিছু জানাননি। তিনি বলেন, বিস্তারিত জানাবার সময় এখনো আসেনি। আমি কেবল স্ক্রিপ্ট তৈরি করছি। অনেকের সাথেই কথা হচ্ছে। কাস্টিংয়ের বিষয়ে এখনো সঠিক কোনো তথ্য দেওয়া যাচ্ছে না।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

6 10 26 1

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার | মাসস জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে …

Leave a Reply

Your email address will not be published.