Home / ফটো গ্যালারি / নিলয়-শেহতাজ ইউটিউবে অন্যরকম এক স্বাদে…
nilya+shehtaj+mbd

নিলয়-শেহতাজ ইউটিউবে অন্যরকম এক স্বাদে…

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ৩১ জুলাই ২০১৮ । ১৬ শ্রাবণ ১৪২৫

নিলয় ও শেহতাজ জুটি অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলন-এর ‘তুমি শুধু আমার’ শীর্ষক মিউজিক ভিডিওতে। মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

nilya+shehtaj+mbd-3

লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি। গানটির কথা লিখেছেন সজিব শাহরিয়ার।

মিলনের সুরে গানটির মিউজিক কম্পোজ করেছেন এমএমপি রনি।

নতুন গান প্রসঙ্গে মিলন বলেন, ‘এই গানটিতে শ্রোতারা অন্যরকম একটা স্বাদ পাবেন। আমার ট্রেন্ডের ভেতরে থেকে ভিন্ন মেজাজ আনার চেষ্টা করেছি এই গানে।’

অভিনেতা নিলয় বলেন, ‘শর্টফিল্মে ব্যবহৃত গানটি দারুন হয়েছে। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’

nilya+shehtaj+mbd-2

আর শেহতাজ গানটির ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন এ ভাষায় ‘কাজটি অনেক সুন্দর হয়েছে। দর্শকরা অন্যরকম স্বাদ পাবেন।’

প্রসঙ্গত, আসছে ঈদে একাধিক ব্যানারে মিলনের বেশ ক’টি গান রিলিজ হওয়ার কথা রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.