Home / বিনোদন / নাটক / ‘কিংকর্তব্যবিমূঢ়’
Tisha+Chonchol+mbd

‘কিংকর্তব্যবিমূঢ়’

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন | ঢাকা | ১৯ জুলাই ২০১৯ | ০৪ শ্রাবণ ১৪২৬

ভিন্নধর্মী এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘কিংকর্তব্যবিমূঢ়’। আর এতে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা। জুটিবদ্ধ হয়ে এই দুই তারকা অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। এবার আবারও এক হয়ে অভিনয় করলেন এ তারকাদ্বয়।

‘কিংকর্তব্যবিমূঢ়’ নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি। নাটকটির শুটিং হয়েছে পুরনো ঢাকার পুরনো একটি বাড়িতে।

Tisha+Chonchol+mbd-2

এ প্রসঙ্গে নির্মাতা ফাহমি বলেন, ‘ভালো গল্পের চাহিদা কিন্তু পৃথিবীজুড়েই আছে। এখন তো দেখি সবাই ইউটিউব ও ভিউ’র প্রতি গুরুত্ব দিচ্ছে। আমার মূল লক্ষ্য থাকবে গল্প। আমি চাই ভালো গল্প, নির্মাণ ও মানসম্মত কাজ দর্শকদের উপহার দিতে।’

দৃক প্রডাকশন হাউসের ব্যানারে নির্মিত ‘কিংকর্তব্যবিমূঢ়’ নাটকটির প্রযোজক সৈয়দ ইরফান উল্লাহ। এতে চঞ্চল-তিশার পাশাপাশি আরও অভিনয় করেছেন সোহেল খান, কামাল হোসেন বাবর, জিল্লুর রহমান, গুলশান আরা প্রমুখ।
কুরবানির ঈদে নাটকটি প্রচার হবে কোনো একটি টেলিভিশন চ্যানেলে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.