Home / বিনোদন / নাটক / একক নাটকে নিয়মিত হচ্ছেন অভিনেতা পলাশ লোহ
palash+loha+drama+mbd-7

একক নাটকে নিয়মিত হচ্ছেন অভিনেতা পলাশ লোহ

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন | ঢাকা | ১৯ জুলাই ২০১৯ | ০৪ শ্রাবণ ১৪২৬

‘নিভৃতে যতনে’ শিরোনামের একটি একক নাটকে অভিনয়ের মধ্যদিয়ে ফের খণ্ড নাটকে নিয়মিত হচ্ছেন অভিনেতা পলাশ লোহ। বেশকিছুদিন থেকে একক নাটকে তেমন একটা দেখা যায়নি এই অভিনেতাকে। এ সময়টিতে তিনি বেশ ক’টি ধারাবাহিক নাটকের কাজে ব্যস্ত ছিলেন। সাত পর্বের ধারাবাহিক ‘ডালিমকুমার’ এবং ‘যুবরাজ’ প্রচার হয়েছে এনটিভি’তে।

palash+loha+drama+mbd-3

এ ধারাবাহিক দুটি পরিচালনা করেছেন আতিকুর রহমান বেলাল এবং দৃশ্য পরিচালক মাকসুদুল হক ইমু। পলাশ লোহ অভিনীত আরেকটি মেগা সিরিয়াল ‘জলরং’ প্রচার হয়েছে এনটিভি’তে। এটি পরিচালনা করেছেন সোহেল আরমান। এটিএন বাংলা এবং বিটিভি’তে যৌথভাবে প্রচার হয়েছে আরেকটি ধারাবাহিক ‘ইচ্ছেডানা’। এটি পরিচালনা করেছেন আতিক জামান। পলাশ লোহ অভিনীত আরেকটি মেগা ধারাবাহিক ‘মায়া মসনদ’ চলছে এনটিভি চ্যানেলে। ‘মায়া মসনদ’ পরিচালনা করেছেন এস এম সালাউদ্দিন, পর্ব ও দৃশ্য পরিচালনায় যথাক্রমে আতিকুর রহমান বেলাল ও মাকসুদুল হক ইমু।

palash+loha+maya+masnad+mbd-6

সম্প্রতি নিভৃতে যতনে’ নাটকটির শ্যুটিং শেষ করেছেন পলাশ লোহ । নাটকটি রচনা করেছেন জহির করিম এবং পরিচালনায় আসাদুজ্জামান আসাদ।

palash+loha+drama+mbd-4

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এ নাটকে পলাশের নায়িকা হিসেবে দেখা যাবে তাসনিয়া ফারিনকে। ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন ও পলাশ লোহ’র ত্রিভুজ প্রেমের এই নাটকটি খুব শিগগিরই দেখা যাবে জনপ্রিয় একটি টিভি চ্যানেলে। নাটকটিতে আরও অভিনয় করেছেন রেশমী, করভি মিজান ও বিমুগ্ধ।

palash+loha+drama+mbd-6

প্রসঙ্গত, আরও কয়েকটি একক নাটকে কাজ করার কথা চলছে পলাশ লোহ’র। এছাড়া, তার আরেকটি বড় ধারাবাহিকের শুটিং শুরু হতে যাচ্ছে আগামী মাস থেকে।

palash+loha+drama+mbd-2

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.