Home / উৎসব ও সংস্কৃতি / আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হচ্ছেন বিপাশা হায়াত
bipasha+mbd-5

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হচ্ছেন বিপাশা হায়াত

bipasha+mbd-2

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ২৭ নভেম্বর ২০১৭ । ১৩ অগ্রহায়ণ ১৪২৪

১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন টেলিভিশন, মঞ্চ এবং চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় মুখ বিপাশা হায়াত। এবার উৎসবের ‘নারী চলচ্চিত্র নির্মাতা’ বিভাগে বিচারক হিসেবে থাকছেন বিপাশা। এ খবর নিশ্চিত করেছে আয়োজক সূত্র।

২০১৮ সালের ১২ জানুয়ারি থেকে নয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব চলবে। বিপাশা হায়াতের পাশাপাশি বাংলাদেশ থেকে এবার বিচারক থাকবেন মোরশেদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, নুরুল আলম আতিক। বিশ্বের ৬০টি দেশের ১৭০টির বেশি চলচ্চিত্র, ঢাকার পাঁচটি মিলনায়তনে প্রদর্শিত হবে। সহজেই অনুমান করা যাচ্ছে, এ উৎসবে ঢাকা হয়ে উঠবে বিশ্বচলচ্চিত্রের এক মহামিলনমেলা।

bipasha+mbd-3

এ ব্যাপারে বিপাশা হায়াত বলেন, ‘এ খবর অবশ্যই আনন্দের। এক ধরনের সম্মান বা স্বীকৃতিও বিরল। এত বছর যে পথ ধরে চলেছি এবং চর্চা করেছি সেটা থিয়েটার, টেলিভিশন, চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়, চিত্রকর্ম, আবহ সংগীত বা সম্পাদনায়- সার্বিকভাবে এ বিষয়গুলো অবশ্যই আমার কাজে লাগবে।

এ উৎসবে বিচারক হিসেবে আরও থাকছেন নরওয়ের এজ হফার্ট, যুক্তরাষ্ট্রের গ্যারি স্প্রিঞ্জার, সিডনি লেভাইন, ভারতের গিরীশ কাসারাভাল্লি, ইরানের মোহাম্মদ হাসান আমির ইয়োসেফি, ইতালির অ্যানা কোচিয়ারেলা, আন্ড্রেয়া মর্গহেন, নেপালের অরুণ দেও জোশি, রাশিয়ার লিয়া গিলমাতদিনোভা, ফিনল্যান্ডের মেরজা রিতোলা।

bipasha+mbd

এদিকে বিপাশা হায়াত মুক্তির অপেক্ষায় থাকা ‘হালদা’ ছবির পোস্টারও ডিজাইন করেছেন এবার। হালদা ছবিটি আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। এর আগে বিপাশা হায়াত তার বাবা অভিনেতা আবুল হায়াতের লেখা বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেন। বইয়ের নাম ছিল ‘শোধ’। সবকিছু মিলিয়ে বিপাশার এখন চমৎকার সময় যাচ্ছে। সৃষ্টির আনন্দের ভেতর দিয়ে কেটে যাচ্ছে গুণী শিল্পী বিপাশা হায়াতের সময়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 26 11

নিশো-পুতুল সেরা

ঢাকা, শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ মাসস ঘোষণা করা  হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published.