Home / খেলা / আইপিএল ফাইনালের মঞ্চ মাতাবেন জ্যাকুলিন সালমান
salman+jacqueline+fernandez+mbd

আইপিএল ফাইনালের মঞ্চ মাতাবেন জ্যাকুলিন সালমান

jakulin+farnandez+mbd

মাস্টারি বিডি ।
ঢাকা । ২২ মে ২০১৮ । ৮ জ্যৈষ্ঠ ১৪২৪

আইপিএল-এর ফাইনাল খেলার আসর মাতাবেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। প্রতিবারের মতো এবারো ক্রিকেটের এই আসরের ফাইনালে পারফর্ম করবেন বলিউড তারকারা। সেখানে দেখা যাবে হার্টথ্রব জ্যাকুলিন ফার্নান্দেজকেও। আরো মজা হচ্ছে, সালমানের সাথে মঞ্চে আসবেন জ্যাকুলিন।

সিকুয়াল ‘রেস ৩’ মুক্তির আগে এটা বড় ধরনের প্রমোশন করতে যাচ্ছেন সালমান ও জ্যাকুলিন।

এদিকে, মঞ্চে সালমান খান ক্রিকেটের প্রতি তার অনুভূতির কথা জানাবেন। সেই সঙ্গে তার ফার্মহাউসে প্রায়ই কীভাবে ক্রিকেট খেলেন সেই গল্পও বলবেন ক্রিকেটপ্রেমী দর্শকদের।

salman+jakulin+mbd

সালমান ও জ্যাকুলিন ওই অনুষ্ঠানে ক্রিকেটে তাদের প্রিয় খেলোয়াড় এবং দলের নামও উল্লেখ করবেন। মোটকথা পুরো আয়োজনই থাকবে ক্রিকেট নিয়ে।

এরপর সালমান ও জ্যাকুলিন ‘রেস ৩’ সিনেমার ‘হিরিয়ে’ গানের সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন।

স্টার ইন্ডিয়া চ্যানেলসহ আটটি ভাষায় অন্তত ১৭টি চ্যানেলে ম্যাচটি সরাসরি প্রচার করা হবে।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.