Home / এই দিন / চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ
tajin+ahmed+dies+mbd-2

চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ

মাস্টারি বিডি । মাহবুব আহসান শিমুল
ঢাকা । ২২ মে ২০১৮ । ৮ জ্যৈষ্ঠ ১৪২৪

ছোট পর্দার তারকা তাজিন আহমেদ চলে গেলেন ।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তাজিন আহমেদ অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা ও অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন।

tajin+ahmed+dies+mbd

১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালী জেলায় জন্ম তাজিন আহমেদের । তিনি বেড়ে উঠেছেন পাবনা জেলায়।

দিলারা ডলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয়যাত্রা শুরু। নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল। এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন। তিনি দীর্ঘদিন থিয়েটারে অভিনয় করেছেন।

অভিনয়, উপস্থাপনা ও সাংবদিকতায় তাজিন আহমেদ বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। রুমী রহমানের সঙ্গে তিনি দাম্পত্য বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.