Home / জাতীয় / স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ নির্বাহী কমিটির সভায় অষ্ট্রেলিয়া গেছেন
speaker+24-4-17+mbd-0

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ নির্বাহী কমিটির সভায় অষ্ট্রেলিয়া গেছেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ এপ্রিল ২০১৭ । ১১ বৈশাখ ১৪২৪

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ নির্বাহী কমিটির অর্ধবার্ষিকী সভায় অংশগ্রহণের উদ্দেশে রোববার ঢাকা ত্যাগ করেছেন।

আজ ২৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ডারউইনে এ সভা অনুষ্ঠিত হবে। সংবাদ বাসস-এর।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বিদায় জানাতে ডাক, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

তিনি ২৮ এপ্রিল দেশে ফিরবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.