Home / আন্তর্জাতিক / রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মিছিল
science+movement+mbd-5

রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মিছিল

মাস্টারি বিডি ডটকম
ওয়াশিংটন । ২৪ এপ্রিল ২০১৭ । ১১ বৈশাখ ১৪২৪

বৈজ্ঞানিক তথ্যের ওপর রাজনৈতিক আক্রমণের প্রতিবাদে রোববার বিশ্বজুড়ে হাজার-হাজার বিজ্ঞানী বিক্ষোভে সামিল হয়েছেন।

science+movement+mbd-3

ধরিত্রী দিবসকে সামনে রেখে প্রথমবারের মত এই ‘বিজ্ঞানের জন্য যাত্রা’ আয়োজন করা হয়। মার্চ থেকে পরিবেশ সুরক্ষার বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন বিজ্ঞানীরা।
আয়োজকরা বলছেন, তারা বিজ্ঞানীদের সুরক্ষা এবং তাদের প্রতি সমর্থনের আহ্বান জানাচ্ছেন।

এছাড়া বিশ্বজড়ে হাজার-হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। দিনের প্রধান মিছিলটি অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসিতে। অস্ট্রেলিয়ার সিডনিতেও বড় মিছিল করেন বিজ্ঞান সমর্থকেরা। মিছিল হয় জার্মানির বার্লিনে, অস্ট্রিয়ার ভিয়েনায়, সুইজারল্যান্ডের জেনেভায়। লন্ডনেও অনেক মানুষ সমবেত হয়ে মিছিল করে।

science+movement+mbd

উদ্যোক্তারা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করা এই মার্চের উদ্দেশ্য নয়, যদিও প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড ‘অনুঘটকে’ কাজ করেছে।

ওয়াশিংটন ডিসির মিছিলে ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সের নির্বাহী পরিচালক, জোনাথন ফলি বলেন, বিজ্ঞানীদের গবেষণাকে অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং রাজনীতিবিদরা গবেষণাকর্মকে যেভাবে আঘাত করছেন তা ‘নির্যাতনের সমতুল্য’।

science+movement+mbd-6

তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক বিজ্ঞানকে তারা সুনির্দিষ্টভাবে টার্গেট করছে। যে বিজ্ঞান আমাদের সবচেয়ে মূল্যবান বিষয়গুলোকে সুরক্ষা করে।’

অতীতে ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে একটি ভাঁওতাবাজি হিসেবে মন্তব্য করেছিলেন। তার এই দৃষ্টিভঙ্গি বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষদের কেউ কেউ বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত তথ্যের বিষয়ে সন্দিহান হয়ে পড়েছেন।

science+movement+mbd-4

অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজকদের ফেসবুক পেজে বলা হয়েছে, হোয়াইট হাউজে ট্রাম্পের আগমনের পর থেকে যে আন্দোলন শুরু হয়েছে তাতে অংশ নিতে মানুষকে তারা উদ্বুদ্ধ করছেন।

মার্চ ফর সায়েন্সের আরেকটি লক্ষ্য হচ্ছে- বিজ্ঞানী এবং তাদের গবেষণাকর্মকে সাধারণ মানুষের আরো কাছে নিয়ে আসা।

science+movement+mbd-2

আয়োজকরা মনে করেন, সাধারণ মানুষদের সাথে যোগাযোগ সৃষ্টি করাটা বিজ্ঞানীদের জন্য কঠিন হতে পারে এবং তারা এই মার্চ থেকে বিজ্ঞানীদেরও রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করছেন, যাতে তাদের কথা তারা কার্যকরভাবে তুলে ধরতে পারেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.