মাস্টারি বিডি ডটকম
১৮ সেপ্টেম্বর ২০১৬ । ০৩ আশ্বিন ১৪২৩
অবশেষে চূড়ান্ত হলো সময়।
আফগানিস্তান ও বাংলাদেশের ওয়ানডে সিরিজের সূচী আগেই চূড়ান্ত হয়েছিলো। কিন্তু চূড়ান্ত ছিলো না সময়। আসন্ন ওয়ানডে সিরিজটি হবে দিবা-রাত্রির।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে দিবা-রাত্রির।
বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে সিরিজের তিনটি ম্যাচই।
আগামী ২১ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা আফগানিস্তানের। ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচ। ২৮ সেপ্টেম্বর হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১ অক্টোবর।
সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে সিরিজের সূচী :
তারিখ সময় ম্যাচ ভেন্যু
২৫ সেপ্টেম্বর দুপুর ২.৩০ প্রথম ওয়ানডে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে
২৮ সেপ্টেম্বর দুপুর ২.৩০ দ্বিতীয় ওয়ানডে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে
১ অক্টোবর দুপুর ২.৩০ তৃতীয় ওয়ানডে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম