মাস্টারি বিডি ।
বিনোদন ডেস্ক । ২৬ জুন ২০১৮ । ১২ আষাঢ় ১৪২৫
বনি কাপুর। নিজেকে মিডিয়ার সামনে স্বাভাবিক দেখানোর শত চেষ্টা করেও পারলেন না ৷ পুরস্কারটি হাতে নেওয়ার পরমুহূর্তেই চোখ ছলছল করে উঠল তার ৷ ২৪ ফেব্রুয়ারির, দুবাইয়ের সেই দুর্ঘটনা আজও তাড়িয়ে বেড়ায় তাকে ৷ একই হোটেল রুমে থেকেও বাঁচাতে পারলেন না নিজের স্ত্রীকে ৷ শ্রীদেবীর এই আকস্মিক মৃত্যু সারাজীবন কুঁড়ে কুঁড়ে খাবে তাকে ৷
১৯তম ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকডেমি অ্যাওয়ার্ডস। ব্যাংককে গ্রিন কার্পেট জুড়ে তারকার ভিড়। চকমকে পোশাক, আলোয় সুসজ্জিত স্টেজ, একের পর এক চোখ ধাঁধানো পারফরমেন্স৷ এতো আনন্দের মধ্যেও বেজে উঠল দুঃখের সুর৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষ মুহূর্তটা যেন বিষন্নতায় ভরে গেল সিনেমহল।
সেরা অভিনেত্রীর শিরোপা উঠল শ্রীদেবীর মাথায়৷ ব্যাংককের সিয়াম নিরামিট থিয়েটার ছেয়ে গেল স্তব্ধতায়৷ অন্যান্য সময়ের মতো উৎসাহের সঙ্গে হাততালি টা আর উঠল না৷ স্টেজে উঠে গিয়ে পুরস্কার গ্রহণ করলেন বনি কাপুর৷ তবে তার চোখে উচ্ছ্বাস অনেকটাই কম৷
এ বছরই স্ত্রীকে হারিয়েছেন বনি কাপুর৷

স্টেজে দাঁড়িয়ে বনি কাপুর বলেন, ‘আমি ওকে আমার জীবনের প্রতিটা মুহূর্তে মিস করি৷’ এরপর নিজেকে আর সামলাতে পারেননি। সকলের সামনে কেঁদে ফেলেন বনি৷ তাকে সামলাতে এগিয়ে যান ছেলে অর্জুন কাপুর এবং ভাই অনিল কাপুর৷
মাইক নিয়ে অনিল বলতে শুরু করলেন, ‘উনি একজন সত্যিকারের অসাধারণ শিল্পী ছিলেন৷ ওনার মতো মানুষ হয় না৷ এই দেশ, এই পৃথিবী, তোমার পরিবার, সবাই তোমায় প্রত্যেক মুহূর্তে মনে করছে৷’
৩৫তম জাতীয় চলচ্চিত্রে উৎসবে সেরা অভিনেত্রী মনোনীত হয়েছেন শ্রীদেবী। বনি কাপুর এবং দুই মেয়ে জাহ্নবী এবং খুশি গিয়েছিলেন সেই পুরস্কার গ্রহণ করতে৷
সূত্র : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম