Home / উৎসব ও সংস্কৃতি / শুভ জন্মদিন : দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী
kamal+lohani+hbd+mbd-2

শুভ জন্মদিন : দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী

মাস্টারি বিডি । মাহবুব আহসান শিমুল
ঢাকা । ২৬ জুন ২০১৮ । ১২ আষাঢ় ১৪২৫

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও মুক্তিযোদ্ধা সাংবাদিক কামাল লোহানী আজ ২৬ জুন মঙ্গলবার ৮৫-তে পা রাখছেন। এই উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বিকাল ৫ টায় ‘৮৫তে কামাল লোহানী সম্মিলন উত্সব’ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কামাল লোহানীর কর্মময় জীবনের ৮৫টি আলোকচিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিকেল ৫ টায় জাতীয় নাট্টশালার বহিরাঙ্গণে প্রদর্শনী উদ্বোধন করবেন নবতিপর ভাষা সংগ্রামী ডাঃ সাঈদ হায়দার।

kamal+lohani+hbd+85+mbd-3

সাড়ে ৫ টায় জন্মদিবসের উৎসব সম্মিলনে তাঁর জন্য ভালোবাসা, শ্রদ্ধা ও পুষ্প শুভেচ্ছা জ্ঞাপন করা হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুভদীপ প্রজ্জ্বলন, পুষ্পমাল্য, মিষ্টিমুখ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হবে। সন্ধ্যা সাতটায় মূল মিলনায়তনে তথ্যচিত্র পদর্শন, জীবন ভিত্তিক পটের গান এবং কামাল লোহানীর পছন্দের গান, আবৃত্তি, নৃত্য পরিবেশন করবেন দেশবরেণ্য শিল্পীরা। এছাড়াও কামাল লোহানীর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করবেন উৎসব প্রধান ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম।

১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়ার সনতলা গ্রামে জন্ম কামাল লোহানীর।

kamal+lohani+hbd+mbd

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট এই সাংবাদিক কামাল লোহানী নামেই বেশি পরিচিত হলেও পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। তার বাবার নাম আবু ইউসুফ মোহাম্মদ মুসা খান লোহানী, মা রোকেয়া খান লোহানী।

কামাল লোহানী ছয় দশক সাংবাদিকতা ও সাংবাদিক ইউনিয়ন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ‘দৈনিক আজাদ’, ‘দৈনিক সংবাদ’, ‘দৈনিক পূর্বদেশ’, ‘দৈনিক বার্তা’সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি সাংবাদিক ইউনিয়নে দু’দফায় যুগ্ম-সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।

দেশের গণসাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কামাল লোহানী ছায়ানট, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, গণশিল্পী সংস্থা এবং উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে জড়িত থেকে নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আজও সক্রিয় রয়েছেন। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে দীর্ঘ রাজনীতি সম্পৃক্ততার কারণে তাকে বারবার কারাবরণ ও নির্যাতন ভোগ করতে হয়েছে।

kamal+lohani+hbd+mbd-4

এছাড়া এই দীর্ঘ জীবনে তিনি ধারাভাষ্যকার, আবৃত্তিশিল্পী, উপস্থাপক এবং নৃত্যশিল্পী হিসেবেও লড়াই সংগ্রামে ভূমিকা রেখেছেন। তার লেখা ১২টি বই প্রকাশ পেয়েছে যার মধ্যে ২টি কবিতা। কামাল লোহানী ও তাঁর স্ত্রী দীপ্তি লোহানী সংসারে ১ পুত্র ও ২ কন্যা সাংবাদিকতা ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।

মাস্টারি বিডি ডটকম’র পক্ষ থেকে শুভ জন্মদিন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.