Home / উন্নয়ন / পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ চূড়ান্ত
padma+bridge+2nd+span+mbd.-2

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ চূড়ান্ত

মাস্টারি বিডি ডটকম ।
শরীয়তপুর । ২৮জানুয়ারি ২০১৮ । ১৫ মাঘ ১৪২৪

নির্মাণাধীন পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে দ্বিতীয় স্প্যান বসানোর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ সেতু প্রকল্পের শরীয়তপুরের জাজিরা অংশে শনিবার বিকেলে সেতুর ৩৮ ও ৩৯নং পিলারের উপর দ্বিতীয় স্প্যানটি বসানোর জন্য ক্রেন দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নং পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়। দ্বিতীয় স্প্যান বসানোর মধ্যদিয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ আরো একধাপ এগিয়ে যাবে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে এ সেতুর নির্মাণ কাজ প্রায় ৫৬ শতাংশ সম্পন্ন হয়েছে।

padma+bridge+2nd+span+mbd

২০১৪ সালের ২৮ জুন চায়না মেজর ব্রীজ কনস্ট্রাকশন কোম্পানীর সাথে চুক্তি স্বাক্ষরের পর ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। কংক্রিট ও ইস্পাতের তৈরি দ্বিতল বিশিষ্ট এ সেতুতে মোট পিলার বা খুঁটি থাকবে ৪২টি। বর্তমানে প্রায় ৫০ ভাগ পিলার নির্মাণের কাজ চলমান। এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব ১৫০ মিটার। মোট স্প্যান বসানো হবে ৪১টি। একেকটি স্প্যানের ওজন ৩ হাজার মেট্রিক টনের বেশি। পদ্মা সেতুর প্রতিটি পিলারের নিচে ৬টি করে পাইল বসানো হচ্ছে। এ সেতুতে মোট ২৪০টি পাইল বসানো হবে। এ পাইলগুলো ৯৬ মিটার থেকে ১২৮ মিটার মাটির গভীরে বসানো হচ্ছে।

সূত্রমতে, এ পর্যন্ত শতাধিক পাইল বসানোর কাজ শেষ হয়েছে। দ্বিতল বিশিষ্ট এ সেতুর নিচ দিয়ে চলবে রেল গাড়ি আর উপর দিয়ে যাতায়াত করবে যাত্রী ও পণ্যবাহি যানবাহন। পানির স্তর থেকে ৬০ ফিট উঁচু হবে মূল সেতু। সেতুর প্রস্থ্য ৭২ ফিট, যা হবে ৪ লেন বিশিষ্ট। এ সেতু নির্মাণে চার হাজারেরও বেশি দেশী বিদেশী জনবল দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.