Home / উদ্যোগ / ভোলা সদরের নর্থ-১ গ্যাস ক্ষেত্রে উত্তোলন শুরু
bhola+gas+fild+mbd-3

ভোলা সদরের নর্থ-১ গ্যাস ক্ষেত্রে উত্তোলন শুরু

মাস্টারি বিডি ডটকম ।
ভোলা । ২৭ জানুয়ারি ২০১৮ । ১৪ মাঘ ১৪২৪

জেলার সদর উপজেলার নর্থ-১ গ্যাস ক্ষেত্র থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

জেলার ভেদুরিয়া ইউনিয়নের গ্যাসকূপ থেকে আজ শনিবার দুপুর ১ টায় উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশাদ ইসলাম। আর এর মাধ্যমে নতুন কূপটিতে চূড়ান্তভাবে গ্যাসের সন্ধান নিশ্চিত করা হলো। আগামী ২৪ ঘন্টা পর প্রাথমিকভাবে উত্তোলিত গ্যাসের পরিমাণ নির্ধারণ করা যাবে।

বাপেক্সের রূপকল্প-৪ খনন প্রকল্পের পরিচালক বজলুর রহমান আহমেদ সংবাদমাধ্যমকে জানান, এখানে মাটির ৩৩’শ ৪৮ মিটার নিচ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন চলছে। কূপটিতে ৬০০ বিসিএফ গ্যাসের মজুদ রয়েছে।

তিনি বলেন, গত বছরের ৯ ডিসেম্বর সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে মাঝির হাটে ভোলা নর্থ-১ নামের গ্যাস অনুসন্ধান কূপের খনন কাজ শুরু করে বাপেক্স। গত ১৫ জানুয়ারি গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

এদিকে নতুন গ্যাস ক্ষেত্রের পরীক্ষামূলক উত্তোলনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে করে গ্যাস সমৃদ্ধ এই জেলায় উন্নয়নের নতুন দীগন্ত সূচিত হবে বলে মনে করছেন তারা।

জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মমিন টুলু অনুভূতি প্রকাশ করেন, বলে নতু ন এই কূপটি থেকে গ্যাস উত্তোলন শুরু হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এটি হবে জেলার মধ্যে সবচে বড় গ্যাস ক্ষেত্র। ফলে এই অঞ্চলে গ্যাসভিত্তিক শিল্পায়নের সুযোগ রয়েছে। বিপুল কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর হবে এর মাধ্যমে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.