Home / উদ্যোগ / ‘নোয়াখালীর দুঃখ’ নোয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন ৪ জানুয়ারি
Noakhali+khal+Quader+mbd

‘নোয়াখালীর দুঃখ’ নোয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন ৪ জানুয়ারি

মাস্টারি বিডি ডটকম ।
নোয়াখালী । ২৬ ডিসেম্বর ২০১৭ । ১২ পৌষ ১৪২৪

নোয়াখালী খাল পুনঃখনন ও সংস্কার করা হচ্ছে। আগামী ৪ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন এলাকায় নোয়াখালী খাল পুনঃখননের ফলক নির্মাণের স্থান পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান। খবর বাসস-এর।

noakhali+khal+khanon+mbd-2

তিনি জানান, ৩২৪ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২০২১ সালের জুন মাসে এই কাজ শেষ হবে। এর মধ্যে রয়েছে বামনী নদীর সাত কিলোমিটার ড্রেজিং ও একটি স্লুইচ গেট। যা নদীর দুই অংশকে সংযোগ করবে।

এছাড়া সংশ্লিষ্ট খালগুলো ড্রেজিংসহ ২৫ কিলোমিটার খাল পুনরায় খনন এবং নোয়াখালী ও মহিষমারা খালে স্লুইচ গেট নির্মাণ করা হবে। এর ফলে কবিরহাট কোম্পানীগঞ্জ, সদর, সুবর্ণচর, বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উৎপাদনে স্থানীয়রা উপকৃত হবে বলেও জানান ওবায়দুল কাদের।

noakhali+khal+khanon+mbd-3

এসময় সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের প্রধান জেনারেল সিদ্দিকুর রহমান, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলি একরাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 11

সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬ মাসস রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় সপরিবারে গিয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন …

Leave a Reply

Your email address will not be published.