মাস্টারি বিডি | শান্তা ইসলাম
প্রতিবেদন | ১৯ মে ২০১৯ | ০৫ জ্যৈষ্ঠ ১৪২৬
দেশের সবচেয়ে বড় আম মাগুরার ‘ব্রুনাই কিং’
বাংলাদেশের এবং বাঙালির গর্ব করার অনেক কিছুই আছে। তেমনি গর্ব করার মতোই নতুন এক রেকর্ড গড়লো দেশের মাগুরা জেলা। সত্যিই সম্ভাবনাময় উদ্ভাবনকে দেখে গর্বিত হওয়া গেলো। আর এই উদ্ভাবনের নাম ‘ব্রুনাই কিং’। ৫ কেজি ওজনের প্রমাণ আকারের আম!

এই জাতের আম এসেছে সুদূর ব্রুনাই সুলতানের এর আম বাগান থেকে। এবছর মাগুরা হটিকালচার সেন্টার, মাগুরা প্রেক্লাবের ছাদবাগান, শতখালীসহ বিভিন্ন বাগানে এই আম ধরেছে। প্রতিদিন বহু মানুষ এই বিশাল আম দেখতে আসছেন। মাগুরা জেলায় ব্রুনাই কিং জাতের আম চাষিদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করছে।
জানা যায়, এই আম শ্রাবণ মাসের শেষ দিকে পাকবে। আমের রং ভালো ও স্বাদে কড়া মিষ্টি। মৌসুম ফুরিয়ে যাওয়ার পর এই আম পাকে বলে ভালো দাম পাওয়া যাবে।
নতুন জাতের এই আমের উদ্ভাবনের পেছনের গল্প জানাতে গিয়ে আতিয়ার রহমান সংবাদমাধ্যম’কে জানান, প্রতিবেশী ইব্রাহীম হোসেন ৮ বছর আগে ব্রুনাই থেকে আমের একটি শায়ন ডাল এনে তার বাড়ির আম গাছে কলম দেয়। ২ বছর পর সেই গাছে দেড় কেজি ওজনের কয়েকটি আম ধরে।
সেখান থেকে একটি শায়ন ডাল এনে আতিয়ার নিজের নার্সারীতে একটি ফজলী আমের গাছের সাথে কলম দেন। প্রথম বছর ওই গাছে ২ কেজি ওজনের ৫টি আম ধরে। এতে তিনি আরো উৎসাহিত হয়ে আম গাছের ব্যাপক পরিচর্যা শুরু করেন। এতে তিনি আশাতীত ফল লাভ করেন। তবে এবছর প্রতিটির ওজন ৫ কেজি মতো হবে।

কৃষিবিদরা বলছেন, বর্তমানে নানা গবেষনার মাধ্যমে আমের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। তবে এত বড় আম এটাই প্রথম। নতুন উদ্ভাবিত এই আমের পর্যাপ্ত চারা তৈরি করা গেলে প্রচলিত আমের পাশাপাশি উন্নত জাতের এই আম বাংলাদেশের সবখানেই চাষ করা যাবে বলেও জানিয়েছেন তারা।
সৌজন্যে : মাগুরা নিউজ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম