Home / প্রকৃতি / রানীচূড়া রং ছড়ায়
ranichura+flower+mbd-7

রানীচূড়া রং ছড়ায়

ranichura+flower+mbd-4

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ২০ মে ২০১৯ | ০৬ জ্যৈষ্ঠ ১৪২৬

গ্রীষ্মের নজরকাড়া একটি ফুল রানীচূড়া। এ ফুলটি ততোটা জনপ্রিয় না হলেও সমহিমায় সমুজ্জ্বল।

ranichura+flower+mbd-5

এ ফুলের বাংলা নাম রানীচূড়া। ইংরেজি নাম Desert Cassia, Desert Senna
বৈজ্ঞানিক নাম Senna polyphylla.। পরিবার Fabaceae (Caesalpinioideae)
সমনাম: Cassia polyphylla.।

ranichura+flower+mbd

রানীচূড়া বা ক্যাশিয়া বা কালকেসেন্দা নামের আগাছা আমাদের পথের পাশেই অঢেল চোখে পড়ে। একাধিক প্রজাতি, সবই ছোট গুল্ম শ্রেণীর। একটি বেশ বড়সড় প্রজাতিও আছে, নাম দাদমর্দন, পাতাও বড়, ডালের আগায় হলুদ ফুলের ছড়া। ইদানীং ফুলের তোড়ার জৌলুস বাড়ায়। সুদর্শন বৃক্ষপ্রজাতির ক্যাশিয়া একাধিক— সোনাইল, লালসোনাইল ও মিনজিরি। সম্প্র্রতি ঢাকায় একটি নতুন ক্যাশিয়া বাগানে রঙ ছড়াচ্ছে। নাম ক্যাশিয়া সুরাটেনসিস।

ranichura+flower+mbd-3

গাছ ২ থেকে আড়াই মিটার উঁচু ও ঝোপাল। ক্যাশিয়া গ্লাওকার চেয়ে ফুল ও পাতা ছোট। ঢাকায় বিমানবন্দর সড়ক এবং শাহবাগ গণগ্রন্থাগার চত্বরে কয়েকটি গাছ আছে। এছাড়া রাজধানীর সংসদ ভবনের উত্তর প্লাজায় রানীচূড়া ফুলের গাছ আছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.