মাস্টারি বিডি | শিমুল আহসান
ফিচার | ঢাকা | ০৯ আগস্ট ২০১৯ | ২৫ শ্রাবণ ১৪২৬
নদীমাতৃক দেশ বাংলাদেশ। সমগ্র দেশ জুড়ে রয়েছে অসংখ্য নদী। জালের মতো ছড়িয়ে আছে নদীগুলো। কিন্তু কলধ্বনিময় এই নদী মানুষের স্বেচ্ছাচারিতার জন্য আজ হুমকির মুখে। এরইমধ্যে অনেক নদী হারিয়েছে সাধারণ বহতা। নদী মরে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে। বহু নদী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর মধ্যে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল ও পিরোজপুর জেলার নদী বেলুয়া বলা চলে ভাগ্যবতী। কারণ এখনও নদীটি জোয়ার-ভাটায় বয়ে চলেছে। তবে নদীটির উজানের তুলনায় ভাটির দিক ক্রমশ সংকুচিত হয়ে পড়েছে।
বেলুয়ার দৈর্ঘ্য ২২ কিলোমিটার, গড় প্রস্থ ১২৫ মিটার। এ নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক বেলুয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৬৫।

বেলুয়া নদীটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা এলাকায় প্রবহমান বিশারকন্দা-বাগদা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার গুয়ারিখা পর্যন্ত প্রবাহিত হয়ে কালীগঙ্গা (পিরোজপুর) নদীতে পড়েছে।

নদীটিতে সারাবছর পানিপ্রবাহ দেখা যায়। এ নদীতে ছোট আকৃতির নৌযান চলাচল করে। সমুদ্র উপকূলীয় অঞ্চলের মধ্যদিয়ে প্রবাহিত হওয়ায় নদীটির ভাটির অংশ জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম