মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন | ঢাকা | ০৯ আগস্ট ২০১৯ | ২৫ শ্রাবণ ১৪২৬
নাটকটির নাম ‘ফেরা’। অনিমেষ আইচের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবীব ভাবনা।

‘ফেরা’ নিয়ে ভাবনার ভাষ্য হচ্ছে, নির্মাতারা আমাকে চ্যালেঞ্জিং চরিত্রের জন্য নির্বাচন করে থাকেন। গতানুগতিক প্রেম-ভালোবাসার চেয়ে বৈচিত্র্যময় গল্পের নাটকে আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। একজন নির্মাতা আমার ওপর যদি একটি চ্যালেঞ্জিং চরিত্রের জন্য আস্থা পান, সেখানে তার প্রত্যাশা পূরণ করাকে আমি আমার দায়িত্ব বলে মনে করি।

এ কারণে চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে কোনো প্রতিবন্ধকতাই আমার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে না। এইতো সেদিন ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও একটি টেলিছবিতে অভিনয় করেছি আমি।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম