Home / উৎসব ও সংস্কৃতি / ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’
nabanna+utsab+mbd

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’

উৎসবে নবান্ন কথন ছাড়াও রাজধানী ঢাকার ৪৭টি দলের সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত এবং মানিকগঞ্জের চান মিয়ার দলের লাঠিখেলা, নড়াইলের নিখিল চন্দ্রের দলের পটগান, নেত্রকোনার দিলু বয়াতীর দলের মহুয়ার পালা, খুলনার দলের ধামাইল গান ও আদিবাসী গারোদের ওয়ানগালা নৃত্য পরিবেশিত হবে। থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন।…

nabanna+utsab+mbd-2

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৫ নভেম্বর ২০১৭ । ০১ অগ্রহায়ণ ১৪২৪

আজ পয়লা অগ্রহায়ণ। বাঙালির ধান কাটার উৎসব শুরু। কৃষক এ সময় মূলত আমন ধান কেটে ঘরে তোলে। আর একে কেন্দ্র করে উদযাপিত হয় শস্যভিত্তিক লোকউৎসব নবান্ন।
আজ গ্রামবাংলার সেই চিরচেনা ‘নবান্ন উৎসব’ এ রাজধানীবাসীও মেতে উঠবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকাল ৭ টা ১ মিনিটে একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান উৎসবের উদ্বোধন করেন। শুরুতেই বাঁশির সুরে সুরে মুখরিত হয় প্রাঙ্গন।

rangamatinabannambd

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগানকে ধারণ করে সকাল ৯ টায় চারুকলা থেকে শোভাযাত্রা বের করা হয় । আর এর মাধ্যমে উৎসবের প্রথম পর্ব শেষ হবে। শোভাযাত্রাটি শাহবাগ মোড় ও টিএসসি চত্বর হয়ে আবার চারুকলা অনুষদে ফিরে আসবে।

ল্যাব এইডের সহযোগিতায় ১৯তম জাতীয় এ নবান্ন উৎসবের আয়োজন করছে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ।

উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৩ টায়। এ সময় চারুকলা ছাড়াও একযোগে এ উৎসব চলবে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে। দু’জায়গাই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা আয়োজন।

nabannambd-inএদিকে নবান্ন উৎসবকে কেন্দ্র করে চারুকলায় ‘নবান্ন’ শীর্ষক আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর্ট ক্যাম্পে প্রবীণ শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, আবদুল মান্নান, আবদুশ শাকুর শাহসহ ২০ জন বিশিষ্ট চিত্রশিল্পী অংশ নেবেন।

উৎসবে নবান্ন কথন ছাড়াও রাজধানী ঢাকার ৪৭টি দলের সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত এবং মানিকগঞ্জের চান মিয়ার দলের লাঠিখেলা, নড়াইলের নিখিল চন্দ্রের দলের পটগান, নেত্রকোনার দিলু বয়াতীর দলের মহুয়ার পালা, খুলনার দলের ধামাইল গান ও আদিবাসী গারোদের ওয়ানগালা নৃত্য পরিবেশিত হবে। থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন।

জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের চেয়ারপার্সন লায়লা হাসান জানান, বাঙালির অন্যতম উৎসব নবান্ন। নতুন ধান কাটাকে কেন্দ্র করে গ্রামবাংলায় এ উৎসব হয়ে থাকে। শহরের বসে এ উৎসবের সঙ্গে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে আমাদের এ আয়োজন।

তিনি নবান্ন উৎসবকে আরও সর্বজনীন করার জন্য ‘জাতীয় নবান্ন উৎসব দিবস’ ঘোষণা করে এ দিনটিতে সরকারি ছুটি দেয়ার দাবি জানান।
উৎসবাঙ্গণে বিনা মূল্যে ল্যাবএইড স্বাস্থ্যসেবা দেবে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.