Home / আন্তর্জাতিক / ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৫৫৫ জনের মৃত্যু
Indonesian+earthquake+death+reaches+555+mbd-3

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৫৫৫ জনের মৃত্যু

মাস্টারি বিডি
আন্তর্জাতিক । ২৪ আগস্ট ২০১৮ । ০৯ ভাদ্র ১৪২৫

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লম্বকে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫৫৫ জনে পৌঁছেছে। ভূমিকম্পে আহত হয়েছে প্রায় ১৫শ’ জন এবং বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক মানুষ। দেশটির দুর্যোগ সংস্থা এই কথা জানায়। খবর এএফপি’র।

Indonesian+earthquake+death+reaches+555+mbd

আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বালি দ্বীপের পরেই অবকাশ যাপনের দ্বিতীয় মনোরম দ্বীপ লম্বকে গত ২৯ জুলাই এবং ৫ আগস্ট মারাত্মক দুটি ভূমিকম্প আঘাত হানে। গত রোববার ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পরে আরো কয়েকশ’ বার ভূকম্পন অনুভূত হয়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা শুক্রবার জানায়, বেশিরভাগ প্রাণহানি হয়েছে লম্বকের উত্তরাঞ্চলে। এছাড়া পাশের সুমবাওয়া দ্বীপেও অনেক মানুষের প্রাণহানি হয়েছে।

Indonesian+earthquake+death+reaches+555+mbd-2
ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ায় অধিকাংশ প্রাণহানী হয়েছে। দ্বীপটিতে বাড়িঘর সব ধসে পড়ায় বাসিন্দারা রাস্তায় অবস্থান নিয়েছে। প্রায় ৩ লাখ ৯০ হাজারের মত বাসিন্দা ভূমিকম্পের কারণে বাস্তুচ্যুত হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.