Home / জাতীয় / আন্তঃসীমান্ত নদী : চেল্লাখালি
Chellakhali+River+mbd

আন্তঃসীমান্ত নদী : চেল্লাখালি

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
প্রতিবেদন | ১৬ মে ২০১৯ | ০২ জ্যৈষ্ঠ ১৪২৬

চেল্লাখালি নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এ নদীটি চিল্লাখালি নদী বা চিতলখালি নদী নামেও পরিচিত। নদীটি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলা এবং বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের শেরপুর জেলার একটি নদী।

বাংলাদেশ অংশে নদীটির দৈর্ঘ্য ২৫ কিলোমিটার, প্রস্থ ৫২ মিটার এবং গভীরতা ৬ মিটার। নদী অববাহিকার আয়তন ১১৮ বর্গকিলোমিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক চামতি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ২৮।

Chellakhali+River+mbd-2

চেল্লাখালি নদীর জন্ম ভারতের মেঘালয় রাজ্যে। এটি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে নেমে এসেছে। তারপর পার্শ্ববর্তী উপজেলা নালিতাবাড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভোগাই নদীতে মিলেছে। নদীতে সারাবছরই জলপ্রবাহ থাকে। তবে ডিসেম্বর থেকে জুন অবধি পানিপ্রবাহ কম থাকে। তখন নদীতে পানির গভীরতা থাকে ১ মিটার।
বর্ষা মৌসুমে অর্থাৎ আগস্ট-সেপ্টেম্বর মাসে পানিপ্রবাহ বৃদ্ধি পায় যা ৮.৪ মিটার হয়। এই নদীতে জোয়ার ভাটার প্রভাব নেই। সাধারণ বন্যায় নদীটি আংশিকভাবে প্লাবিত হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.