Home / ছবি-সংবাদ / আমাদের অপরূপ রূপসী স্বদেশ!
bd+nature+mbd-14+ok-2

আমাদের অপরূপ রূপসী স্বদেশ!

স্বদেশভূমি বাংলাদেশের অপরূপ রূপের কথা বলে তো শেষ করা যাবে না। তাই তো আজন্ম গেঁথেথাকা এই প্রেমে।

মাস্টারি বিডি | আর কে রাজ
ছবিসংবাদ | ঢাকা | ১৭ মে ২০১৯ | ০৩ জ্যৈষ্ঠ ১৪২৬

bd+nature+mbd-16

এই আমাদের পল্লীকবি জসীম উদ্দীন’র নকশী কাঁথার মাঠ। এখানে মাঠ জুড়ে কাঁচা সোনা ছড়িয়ে থাকে। এখানে কৃষক নামের জীবনশিল্পীরা তাদের কর্মঠ হাতে এঁকে রাখেন সবুজ সোনালি শস্যক্ষেত। এখানে মিশে থাকে তাদের হৃদয় – তাদের শ্রম ঘাম নিষ্ঠা।

bd+nature+mbd-15

ঢেউহীন স্থির সর্পিলাকার নদীতে মাঝির নৌকা বেয়ে যাবার মনোরম দৃশ্য। যান্ত্রিক নৌকার ভিড়ে কাঠের বৈঠাচালিত নৌকাটিকে দারুণ লাগছে। নদীর পাড়ে কৃষকের সযত্ন হাতের চাষাবাদ মন কাড়ে। এইতো আমাদের গ্রামীণ অর্থনীতির অংশ।

bd+nature+mbd-14+ok

শরতে বাংলাদের অদ্ভুত সুন্দর এক রূপ! নদীর কিনারে সাদা সাদা কাশবন আর আকাশ ভরা ভেসে বেড়ানো সাদা সাদা মেঘের অসংখ্য টুকরা। এসব মেঘের ফাঁক দিয়ে সূর্যের উঁকি- সত্যিই অসাধারণ! নীলাকাশের প্রচ্ছদে আলোকিত মেঘমালা মনকে কেমন জানি উজ্জীবিত করে তোলে।

স্বদেশভূমি বাংলাদেশের অপরূপ রূপের কথা বলে তো শেষ করা যাবে না। তাই তো আজন্ম গেঁথেথাকা এই প্রেমে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.