Home / ফটো গ্যালারি / আঁখি’র ‘ওরে পাখি’র সাড়া…
Akhi+alamgir+mbd-2

আঁখি’র ‘ওরে পাখি’র সাড়া…

…এখনতো ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। আমরাও সেভাবেই এখন গান করছি। গান শোনাটাও এখন সহজ হয়ে গেছে। তবে মৌলিক গানের ওপর আরও জোর দিতে হবে। কারণ শুধু কাভার করে আসলে টিকে থাকা যায় না। তাই মৌলিক গানের সংখ্যা বাড়াতে হবে। ভালো কাজের প্রতি জোর দিতে হবে। তাহলেই সবকিছু ভালো হবে।…

Akhi+alamgir+mbd

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ২৫ আগস্ট ২০১৮ । ১০ ভাদ্র ১৪২৫

এবারের ঈদটি গানে গানে বেশ কাটিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। নতুন গান, মিউজিক ভিডিও, টিভি লাইভে সরব ছিলেন তিনি। সব মিলিয়ে কেমন আছেন? ঈদ কেমন কেটেছে?

Akhi+alamgir+mbd-7

এমন প্রশ্নের উত্তরে আঁখি বলেন, অনেক ভালো কেটেছে ঈদ। গানে গানে আনন্দেই কেটেছে। কারণ নতুন গান, টিভি অনুষ্ঠানসহ গানের মাঝেই ছিলাম ঈদের দিনগুলোতে।

ঈদে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে আঁখির নতুন গান ও মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। শিরোনাম ‘ওরে পাখি’। সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ।

Akhi+alamgir+mbd-10

আর এ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়ে অনবদ্য অভিনয় করেছেন আসিফ ও আঁখি নিজেই। আরটিভি মিউজিক থেকে প্রকাশিত এ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন চন্দন রয় চৌধুরী। ঈদে শ্রোতা-দর্শকদের অন্যরকম আনন্দে ভাসিয়েছে গানটি। গানের কথা, সুর, গায়কির সঙ্গে মিল রেখে এর ভিডিওধারণ করা হয়েছে। আসিফের সঙ্গে এ গানে আঁখির পারফরমেন্স আরও একবার গ্রহণ করেছেন শ্রোতা-দর্শক। গানটি ইতিমধ্যে ইউটিউবে ৮ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন।

Akhi+alamgir+mbd-9

‘ওরে পাখি’ সম্পর্কে আঁখি বলেন, গানটি যখন তৈরি হয় তখনই এটি নিয়ে অন্যরকম একটি প্রত্যাশা তৈরি হয়েছিলো। আসিফ আকবর ও আমার ‘টিপ টিপ বৃষ্টি’ শীর্ষক গানটিও এর আগে গ্রহণ করেছেন শ্রোতা-দর্শক।

Akhi+alamgir+mbd-6

এবার ‘ওরে পাখি’ গানটির অসাধারণ সুর ও সংগীত করেছেন জুয়েল মোর্শেদ। চন্দন চৌধুরীও খুব সুন্দর ভিডিও বানিয়েছেন। তবে প্রকাশের আগে কিন্তু এতটা প্রত্যাশা ছিলো না। ‘ওরে পাখি’র সাড়া প্রত্যাশাকেও ছাড়িয়ে যাচ্ছে। এজন্য গানের সঙ্গে সংশ্লিস্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমার বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে গানটি আরও ভালো পর্যায়ে যাবে।

Akhi+alamgir+mbd-5

আঁখি আলমগীর শুক্রবার নাগরিক টিভির লাইভে অংশ নিয়েছেন।

এ ব্যাপারে তিনি বলেন, আসলে ঈদের লাইভ তাই অন্যরকমভাবে নাগরিক টিভি সাজিয়েছিলো অনুষ্ঠানটি। আমি নিজেও অনেক উপভোগ করেছি। দর্শকদের অনেক সাড়া পেয়েছি। সব মিলিয়ে ভালো লেগেছে।

Akhi+alamgir+mbd-8

চলতি সময়ের অডিও ইন্ডাস্ট্রির অবস্থা প্রসঙ্গে আঁখি বলেন, অবস্থা ভালো ও খারাপ মিলিয়েই। তবে আমি অনেক আশাবাদী। কারণ অনেক ভালো ভালো নতুন প্রতিভা এসেছে আমাদের সংগীতাঙ্গনে। তাদের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হবে সামনে। এটা আমার বিশ্বাস। আর এখনতো ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। আমরাও সেভাবেই এখন গান করছি। গান শোনাটাও এখন সহজ হয়ে গেছে।

Akhi+alamgir+mbd-3

তবে মৌলিক গানের ওপর আরও জোর দিতে হবে। কারণ শুধু কাভার করে আসলে টিকে থাকা যায় না। তাই মৌলিক গানের সংখ্যা বাড়াতে হবে। ভালো কাজের প্রতি জোর দিতে হবে। তাহলেই সবকিছু ভালো হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.