Home / ফটো গ্যালারি / প্রেম তো বয়স দেখে না…
priyanka+nick+mbd-7

প্রেম তো বয়স দেখে না…

মাস্টারি বিডি
বিনোদন । ২৫ আগস্ট ২০১৮ । ১০ ভাদ্র ১৪২৫

প্রিয়াঙ্কা ও নিকের প্রেমকাহিনী ব্যাপক আলোচনার ঝড় তোলে হলিউড বলিউড থেকে শুরু করে সমগ্র বিনোদন বিশ্বে। তারপর ইংল্যান্ডে আংটিবদল। দিল্লির এয়ারপোর্টে প্রিয়াংকার আংটি গোপন করার চেষ্টা পাপারাজ্জিদের চোখ থেকে। পরে সব জল্পনা-কল্পনার অবসান করে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাস। এর আগে সম্পন্ন হয়েছে তাদের আশির্বাদ ও বাগদান।

priyanka+nick+mbd-ok-9

আমেরিকায় জোহানসন পরিবারে প্রিয়াংকা সসম্মানে প্রবেশ করেছেন। তবে তাদের বয়স নিয়ে গুঞ্জন যেন কিছুতেই থামছে না। নিকের চেয়ে প্রায় ১১ বছরের বড় প্রিয়াঙ্গা চোপড়া। যদিও এতে নিকের কোনো সমস্যা নেই। কারণ নিক বরাবরই নিজের থেকে বয়সে বড় নারীদের পছন্দ করেন। তার আগের প্রেমিকারাও বয়সে তার থেকে বড় ছিলেন।

priyanka+nick+mbd-4

এদিকে, এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, নিক বয়সে প্রিয়াঙ্কার থেকে ১১ বছরের ছোট। তিনি এখন ২৫, উল্টোদিকে প্রিয়াঙ্কা পা দিয়েছেন ৩৬-এ। কিন্তু প্রেম তো বয়স দেখে না।

priyanka+nick+mbd-2

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে একটি ছবি। কোলাজে দেখা যাচ্ছে, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়া পিগি চপসকে। আর পাশেই পুঁচকে নিক, বয়স তখন ৮, স্কুলে যাচ্ছেন গুটি গুটি।

priyanka+nick+mbd-5

সূত্র : ইন্টারনেট

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.