Home / আন্তর্জাতিক / ৩ নম্বরে উঠে এসেছে মেসির ক্লাব মায়ামি-দাম বেড়েছে ৭৪ শতাংশ
interrrrrr-20230608112337-20230608130401

৩ নম্বরে উঠে এসেছে মেসির ক্লাব মায়ামি-দাম বেড়েছে ৭৪ শতাংশ

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
খেলা | ২৮শে জানুয়ারি ২০২৪ | ১৪ই মাঘ ১৪৩০

মেসি মানেই ব্রান্ড। তাকে পেয়ে নিঃসন্দেহে দারুণ লাভবান তার ক্লাব ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে সবচেয়ে দামি ক্লাবের তালিকায় ৩ নম্বরে উঠে এসেছে মেসির ক্লাব মায়ামি।

মেসি যোগ দেয়ার আগে এমএলএসের ২৯টি ক্লাবের মধ্যে বাজারমূল্যে ইন্টার মায়ামি ছিল ১০ নম্বরে । মেসির বদান্যতায় এক বছরের কম সময়ে সেই ক্লাব এগিয়েছে ৭ ধাপ।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্লাবটির বাজারমূল্য ছাড়িয়েছে বিলিয়ন ডলার। আর গত এক বছরে দাম বেড়েছে ৭৪ শতাংশ। বর্তমানে মায়ামি ক্লাবের বাজারমূল্য ১০২ কোটি ডলার।

গত বছরের জুলাইয়ে ফ্রি এজেন্ট হিসেবে মায়ামিতে যোগ দেন মেসি। তার ছোয়ায় মায়ামির খেলায় যেমন বৈপ্লবিক উন্নতি হয়েছে, তেমনি যুক্তরাষ্ট্রের ফুটবলও আমূল বদলে গেছে। মাঠের বাইরের পরিস্থিতি আরও বর্ণিল। পুরো মার্কিন মুলুকে চলছে ‘মেসি ম্যানিয়া’।

মেসি আসার আগে মায়ামির কোনো শিরোপাও ছিল না। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের ছোঁয়ায় লিগস কাপ জিতে সে আক্ষেপ ঘুচিয়েছে ক্লাব। দলকে ইউএস ওপেন কাপের ফাইনালেও তুলেছিলেন মেসি। কিন্তু চোটের কারণে ফাইনালে খেলতে পারেননি। তাকে ছাড়া শিরোপাও জেতা হয়নি ক্লাবটির।

দুই মার্কিন ধনকুবের হোর্হে মাস ও হোসে মাস এবং ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম মিলে ২০১৮ সালে ইন্টার মায়ামির হাল ধরেন। আগামী সোমবার (২৯ জানুয়ারি) ক্লাবটি তাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। মেসির কল্যাণে এমন সুখবর পেয়ে আনন্দিত ক্লাবের মালিক ও ভক্ত সমর্থকরা।

 

 

 

 

সূত্রঃ যমুনা টিভি

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …