Home / ছবি-সংবাদ / ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’তে ভূষিত-রেজওয়ানা চৌধুরী বন্যা
bonna-picture

ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’তে ভূষিত-রেজওয়ানা চৌধুরী বন্যা

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
সঙ্গীত | ২৮ জানুয়ারি ২০২৪ | ১৪ মাঘ ১৪৩০

ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’তে ভূষিত হয়েছেন বাংলাদেশের রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

সঙ্গীত ভুবনে তাঁর পড়াশুনা বিস্তর। তিনি রবীন্দ্র সঙ্গীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন। প্রাথমিক অবস্থায় রেজওয়ানা বন্যা ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।তিনি বুলবুল ললিতকলা একাডেমীতেও ভর্তি হয়েছিলেন।

রেজওয়ানা চৌধুরী বন্যা সঙ্গীত ভুবনে এসে শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, এবং আশীষ বন্দ্যোপাধায়ের মতো সঙ্গীতজ্ঞদের সান্নিধ্য লাভ করেছেন। তিনি ‘সুরের ধারা’ নামের একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন।

‘পদ্মশ্রী’ পদক হলো ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’। এরপর রয়েছে ‘পদ্মবিভূষণ’ ও ‘পদ্মভূষণ’। শিল্প, সমাজকর্ম, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, জনসেবা, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া এবং নাগরিক পরিষেবায় অবদানের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হয়।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এ সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এ বছর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদ্ম পুরস্কারের জন্য ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে  মনোনীত করেছে। তাদের মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন। পদক পেতে যাওয়া বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন ৩০ জন নারী। তাদের মধ্যে ৮ জনকে দেয়া হয়েছে বিদেশি, মরণোত্তরসহ তিন শ্রেণিতে।

ভারত সরকার এর আগে, ২০২১ সালে বাংলাদেশে ‘পদ্মশ্রী’ পদকে ভূষিত হয়েছিলেন অধ্যাপক সনজীদা খাতুন ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। তার আগে, অধ্যাপক আনিসুজ্জামান ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী ‘পদ্মভূষণ’ সম্মাননা পেয়েছিলেন। আর ‘পদ্মশ্রী’ সম্মাননা পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক ও সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী।

 

 

 

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …