Home / উদ্যোগ / ‘শতভাগ বিদ্যালয়ে ৩১ মে’র মধ্যে মিড-ডে মিল চালু করা হবে’
gonoshiksha+montry+mostafizur+rohman+mbd-2

‘শতভাগ বিদ্যালয়ে ৩১ মে’র মধ্যে মিড-ডে মিল চালু করা হবে’

মাস্টারি বিডি ডটকম ।
পিরোজপুর । ২৭ এপ্রিল ২০১৮ । ১৪ বৈশাখ ১৪২৪

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, আগামী ৩১ মে’র মধ্যে দেশের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালু করা হবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খবর বাসস-এর

পিরোজপুরের ভারপ্রপ্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউয়াল গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন ছাবের হোসেন, পরিচালক পলিসি বিজয় ভূষণ পাল, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

mostafizur+rahman+minister+mbd-2

মন্ত্রী বলেন, ব্রিটিশ ও পাকিস্তান সরকার ১টি ও প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেনি। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন।

আন্তরিকতাই শিক্ষার সুপরিবেশ সৃষ্টি করতে পারে এ কথা উল্লেখ করে তিনি বলেন, মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে বিদ্যালয় স্থাপন করা এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয় দ্বিতল ভবন নির্মান প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সময় ২০০৫ সালে এই দেশের সহকারী শিক্ষকদের ৪ হাজার ৮০০ টাকা এবং প্রধান শিক্ষকদের ছয় হাজার টাকা বেতন দেয়া হলেও বর্তমান সরকার সিনিয়র সহকরী শিক্ষকদের ২৫ হাজার টাকা এবং প্রধান শিক্ষকদের ৩৫ হাজার টাকা বেতন দিচ্ছেন। বিএনপির সময় ঝরে পড়ার হার ছিল ৫০ শতাংশ এখন তা ১১ ভাগে কমিয়ে আনা হয়েছে।

তিনি আগত মায়েদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সন্তানদের দুপুরের খাবার এবং পানি দিয়ে স্কুলে পাঠাবেন যাতে করে তারা ক্ষুধার্ত না হয় এবং স্কুল ছুটি হবার আগে স্কুল থেকে চলে না যায়। খাবার ও পানি সাথে দিলে মা-সন্তানের বন্ধন আরও দৃঢ় হবে।’
জেলার সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের গমনোপযোগী শতভাগ শিশু ভর্তি নিশ্চিতকরণ, ঝরেপড়া রোধ, মিড-ডে মিল ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক জনসচেতনতামূলক মত বিনিময় সভা ও মা-অভিভাবক সমাবেশে সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েরাসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.